রোববার সকাল সকাল অসুস্থ হয়ে পড়েছিলেন এক অনশনরত চাহাকরিহারা শিক্ষক। কয়েক ঘণ্টার ব্যবধানে এবার অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল।

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিন্ময় মণ্ডলকে।
শেষ আপডেট: 15 June 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: রোববার সকাল সকাল অসুস্থ হয়ে পড়েছিলেন এক অনশনরত চাহাকরিহারা শিক্ষক (SSC Job Deprived Teacher)। কয়েক ঘণ্টার ব্যবধানে এবার অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল (Chinmoy Mondal)। তড়িঘড়ি তাঁকে এনআরএস হাসপাতালে (NRS Hospital) নিয়ে যাওয়া হয়েছে।
অনশনরত ১০ জন প্রতিনিধির মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয় এদিন সকালেই। অবস্থা গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাঁকে আরজি কর (RG Kar Hospital) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। যাঁর নাম বলরাম বিশ্বাস। আর এবার হাসপাতালে নিয়ে যাওয়া হল চিন্ময়কে।
অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের (Bikash Bhavan) বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে (SSC Job Deprived Teachers) আমরণ অনশনে (Hunger Strike) বসেছেন ১০ জন চাকরিহারা যোগ্য শিক্ষক (SSC Deprived Teachers)। তাঁদেরই দু'জন চিন্ময় ও বলরাম। চিন্ময় চাকরিহারা শিক্ষদের আন্দোলনের 'মুখ'ও।
বৃহস্পতিবার তিন দিনে পড়েছে শিক্ষকদের এই অনশন। শনিবার রাতে অনশন মঞ্চে আসেন মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসকরা। তাঁরা অনশনরত শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি অনশন প্রত্যাহার করার জন্য তাঁদের অনুরোধও করেন।
যদিও অনশনরত চাকরিহারা শিক্ষকরা নিজেদের দাবিতে অনড়। তাঁদের বক্তব্য, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। সরকার যতক্ষণ না স্কুলে ফেরানোর ব্যবস্থা করবে ততক্ষণ এভাবেই তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন।