Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শহরে নাশকতার ছক! মুচিপাড়া গুলিকাণ্ডে বাবুঘাট থেকে গ্রেফতার ২, উদ্ধার অস্ত্রও

পুলিশি জেরায় দু’জনেই স্বীকার করেছে, তারা অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত। পাশাপাশি, মুচিপাড়ার সাম্প্রতিক শুটআউটের সঙ্গেও তারা জড়িত ছিল বলে পুলিশের দাবি।

শহরে নাশকতার ছক! মুচিপাড়া গুলিকাণ্ডে বাবুঘাট থেকে গ্রেফতার ২, উদ্ধার অস্ত্রও

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 September 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে মুচিপাড়া এলাকায় (Muchipara) গুলি চলার ঘটনা ঘটেছিল। তারপরই নড়েচড়ে বসেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও (Two People Arrest) করল তাঁরা। সাফল্য পেয়েছে ময়দান থানার পুলিশ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেশীয় পদ্ধতিতে তৈরি আগ্নেয়াস্ত্র ও একাধিক তাজা কার্তুজ। তাদের নাম আয়ুষ ঝা এবং পীযূষ গুপ্তা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুজোর মরশুমে শহরে বড়সড় নাশকতার ছক কষছিল এই দুষ্কৃতীরা।

সূত্রের খবর, পুলিশি জেরায় দু’জনেই স্বীকার করেছে, তারা অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত। পাশাপাশি, মুচিপাড়ার সাম্প্রতিক শুটআউটের সঙ্গেও তারা জড়িত ছিল বলে পুলিশের দাবি।

উল্লেখ্য, শনিবার রাতে মুচিপাড়ার যৌনপল্লি লাগোয়া রাস্তায় একটি গাড়ির দুর্ঘটনা ঘিরে শুরু হয়েছিল বচসা। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আরোহীরা পালালেও কিছুক্ষণ পর বাইকে চেপে ফিরে এসে শূন্যে একাধিক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। রাতের শহরে সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর থানায় অভিযোগ জানান।

এরপর থেকেই অভিযুক্তদের খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার পর বাবুঘাট বাসস্ট্যান্ডে হানা দিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এখন মুচিপাড়া ও ময়দান থানার পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, এই গ্রুপের সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। তাঁদের খোঁজে অভিযান চলছে।

বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গুলি চলার ঘটনার খবর এসেছে। কোথায় আক্রান্ত হয়েছেন শাসক দলের নেতা-কর্মী, আবার কোথাও ব্যক্তিগত শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি আসানসোলের (Asansol) কুলটিতে বাইকে চড়ে পুরসভার এক অস্থায়ী কর্মীকে (Corporation Worker) ধাওয়া করে পরপর গুলি চালায় দুই দুষ্কৃতী। মুহূর্তের সেই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় (CCTV Footage)।

গত শুক্রবার আবার কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায় খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে জোরপাটকি পঞ্চায়েত এলাকায়। বিবাদ থামাতে গিয়ে মাথায় শাবলে বারবার আঘাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

কলকাতাতেও এই ধরনের ঘটনা ঘটেছে। পাশাপাশি খোঁজ পাওয়া গেছে অস্ত্র তৈরির কারখানাও। সব মিলিয়ে আসন্ন ভোটের আগে পরপর এমন ঘটনা চিন্তা বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের। 


```