Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কলকাতায় বেপরোয়া গাড়ির ধাক্কা পথচারীকে, গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে, পরে জামিন

৯৯ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তাঁকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়।

কলকাতায় বেপরোয়া গাড়ির ধাক্কা পথচারীকে, গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে, পরে জামিন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 November 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ধাক্কা এক বৃদ্ধাকে। কলকাতায় গ্রেফতার হন তৃণমূল কাউন্সিলরের ছেলে। আহত ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছিল শিশুমঙ্গল হাসপাতালে। পরে তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। 

৯৯ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তাঁকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানা। তাঁর গাড়ির গায়ে রক্তের দাগ রয়েছে এবং সেটিকে রবীন্দ্র সরোবর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পারাপার করার সময়ে গাড়িটি ধাক্কা মারে বৃদ্ধাকে। এছাড়া অন্য একটি গাড়িকেও ধাক্কা মারে সেটি। সেটিরও ক্ষতি হয়েছে। 

বৃদ্ধার ডান হাতে চোট লেগেছে বলে জানা গেছে। সার্দান অ্যাভিনিউ এলাকায় বিবেকানন্দ পার্কের কাছে এই দুর্ঘটনা ঘটে। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে মিতালি জানিয়েছেন, তাঁর দুই ছেলেই গাড়ি নিয়ে বেরিয়েছিল। গাড়ি চালাচ্ছিল ছোট ছেলে শুদ্ধসত্ত্ব। লেক কালীবাড়ির সামনে রাস্তা পারাপারের সময়ে ধাক্কা লাগে। তাঁর কথায়, রাস্তায় পরপর দুটি গাড়ি ছিল। বৃদ্ধা কোন দিকে যাবেন বুঝতে পারেননি, তখনই ঘটে যায় দুর্ঘটনা।

পুলিশ ইতিমধ্যে কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর জন্য মামলা রুজু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির গতি বেশি ছিল না সত্যিই বৃদ্ধা আচমকা রাস্তার মধ্যে চলে আসেন তা দেখছে পুলিশ। অন্য যে গাড়িতে ধাক্কা লেগেছে তার চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে অবশ্য কাউন্সিলরের ছেলে জামিনও পেয়ে গেছেন।


```