Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন-ডিউটি পুলিশ অফিসারকে চড়! বাম নেত্রীর ভিডিও দেখিয়ে শাস্তির দাবি তৃণমূল কাউন্সিলরের

পুলিশি বাধার সম্মুখিন হন ধর্মঘটীরা। বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যেই প্রকাশ্যে এসেছে পুলিশকে চড় মারার ছবি।

অন-ডিউটি পুলিশ অফিসারকে চড়! বাম নেত্রীর ভিডিও দেখিয়ে শাস্তির দাবি তৃণমূল কাউন্সিলরের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 July 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: অন ডিউটি পুলিশ অফিসারকে (Police Officer) প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠল এসএফআই (SFI) কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার রাজ্য তথা দেশজুড়ে বনধ কর্মসূচি পালন করেছে বামেরা। সেই কর্মসূচিতেই পুলিশি বাধার সম্মুখিন হন ধর্মঘটীরা। বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যেই প্রকাশ্যে এসেছে পুলিশকে চড় মারার ছবি।

তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী (TMC Councilor Arup Chakraborty) এই চড় মারার ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন। তাঁর বক্তব্য, 'রাজ্যে শূন্য বাম, তাতেই এই ঔদ্ধত্য। আশা করি কর্তব্যরত সরকারী কর্মচারীর উপরে হাত তোলার মতো ক্রিমিনাল অফেন্সে যে ধারায় মামলা করে এই ধরনের ক্রিমিনালদের জেলের ভেতর রাখা প্রয়োজন, সেই বিষয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে পশ্চিমবঙ্গ পুলিশ।'

চড় মারার ঘটনা প্রসঙ্গে অতীতের কথাও মনে করিয়ে দেন তৃণমূল কাউন্সিলর। বলেন, 'যখন বামেরা ক্ষমতায় ছিল ওদের বড় নেতা তিলজলা থানার মধ্যে ঢুকে বিজন সেতুর আনন্দমার্গী গণহত্যার তদন্তকারী অফিসার ইনচার্জ গঙ্গাধর ভট্টাচার্যকে খুন করেছিল।' প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শাসকদল। তাঁদের বক্তব্য, “যে রাজ্যে বামফ্রন্টের অস্তিত্ব প্রায় নেই, সেখানেই এতটা ঔদ্ধত্য কী করে সম্ভব? এই ঘটনা প্রমাণ করে, অতীতেও কীভাবে প্রশাসনের ভিতরে ঢুকে তারা আইনের শাসনকে উপেক্ষা করত।”

 

কলকাতা পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি না এলেও, সূত্রের খবর, ভিডিও খতিয়ে দেখা হচ্ছে এবং কর্তব্যরত সরকারি কর্মচারীর উপর হামলার জন্য ফৌজদারি ধারায় মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে শাস্তির মুখে পড়তে পারেন বাম নেতা।

এদিকে বুধবারই বুনিয়াদপুরে এক সিপিএম নেতাকে চড় মারার অভিযোগ উঠেছে বংশীহারি থানার আইসি-র বিরুদ্ধে। বংশীহারি থানার সামনে পিকেটিংয়ে বসেন সিপিএম কর্মীরা। সেই অবস্থান ভাঙতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাধা দেওয়ার চেষ্টা করতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, বংশীহারি থানার আইসি অসীম গোপ ও সিপিএমের এরিয়া কমিটির সদস্য মাজেদুর রহমানের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তার জেরেই মাজেদুরকে প্রকাশ্যে থাপ্পড় মারেন আইসি। মুহূর্তে বিক্ষোভ আরও বেড়ে যায়। এরপর ওই সিপিএম নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।


```