Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রেমের ফাঁদ থেকে বেআইনি পথে সম্পত্তি বিক্রি! শহরে তিন ভিন্ন ঘটনায় গ্রেফতারি, নেপথ্যে মহিলারাই

তদন্তকারীরা জানাচ্ছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় প্রতারণা চক্রের হদিশ মিলতে পারে।

প্রেমের ফাঁদ থেকে বেআইনি পথে সম্পত্তি বিক্রি! শহরে তিন ভিন্ন ঘটনায় গ্রেফতারি, নেপথ্যে মহিলারাই

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 November 2025 23:59

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, কেউ অনলাইনে বন্ধুত্বের ফাঁদ (Dating app scam) পেতে টাকা হাতিয়েছেন, কেউ আবার বেআইনিভাবে সম্পত্তি বিক্রির সঙ্গে জড়িত (property fraud)। একইদিনে এমনই কয়েকটি ঘটনায় তিন মহিলাকে গ্রেফতার করল কলকাতা ও আশপাশের বিভিন্ন থানার পুলিশ (Kolkata scam by women)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার লিলুয়া এলাকা থেকে রিয়া রায় নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্বের নামে ফাঁদ পেতে প্রতারণা চালাতেন তিনি। একাধিক ব্যক্তি তাঁর চক্রে পড়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ এসেছে কলকাতা সাইবার পুলিশের কাছে। সেই সূত্রেই অভিযান চালিয়ে রিয়াকে ধরা হয়। তাঁর কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অন্যদিকে, পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করেছে রজিয়া মণ্ডল নামে এক মহিলাকে। অভিযোগ, অতিরিক্ত আয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকারও বেশি হাতিয়েছিলেন তিনি। টাকা ফেরত না দেওয়ায় শেষমেশ থানায় অভিযোগ দায়ের হয়। আদালত রজিয়াকে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

তৃতীয় ঘটনায়, পার্ক স্ট্রিট এলাকার একটি সম্পত্তি বেআইনিভাবে বিক্রির অভিযোগে লালবাজারের জালিয়াতি দমন শাখা গ্রেফতার করেছে প্রভাদেবী সরাফ নামে এক বৃদ্ধাকে। সরকারি কৌঁসুলির দাবি, আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাল নথি তৈরি করে প্রায় ২ কোটি ৭ লক্ষ টাকায় সম্পত্তি বিক্রি করেছেন তিনি। আদালত ধৃতাকে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

একইদিনে তিন আলাদা মামলায় তিন মহিলার গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। তদন্তকারীরা জানাচ্ছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় প্রতারণা চক্রের হদিশ মিলতে পারে।


```