Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ব্যাঙ্কে রাখলে অপরাধী নেবে, বাড়িতে রাখলে মোদী'! সাইবার প্রতারণার শিকার সাংসদ কল্যাণ

ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

'ব্যাঙ্কে রাখলে অপরাধী নেবে, বাড়িতে রাখলে মোদী'! সাইবার প্রতারণার শিকার সাংসদ কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 November 2025 07:40

দ্য ওয়াল ব্যুরো: সাইবার জালিয়াতির (Cyber Fraud) ফাঁদে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (MP Kalyan Banerjee)। তাঁর পুরনো বিধানসভা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় ৫৫ লক্ষ টাকা (Rs 55 lakh missing from account)! ব্যাঙ্ক সূত্রেই এই প্রতারণার খবর পেয়ে তাজ্জব সাংসদ। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

সূত্রের খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন। সে সময় বিধায়ক হিসেবে তাঁর নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) বিধানসভা উপশাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্ট থেকেই তিনি তখনকার সমস্ত ভাতা পেতেন। তবে সাংসদ হওয়ার পর বহু বছর ধরে সেখানে কোনও লেনদেন হয়নি। ফলে অ্যাকাউন্টটি ব্যাঙ্কের পরিভাষায় ‘ডরম্যান্ট অ্যাকাউন্টে’ পরিণত হয়।

অভিযোগ, সেই 'অচল' অ্যাকাউন্টকেই কাজে লাগিয়ে জালিয়াতি করেছে প্রতারকেরা। জানা গিয়েছে, প্রথমে কল্যাণের ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে তাঁর এসবিআই কালীঘাট শাখার মূল অ্যাকাউন্ট থেকে ওই বিধানসভার অ্যাকাউন্টে ৫৫ লক্ষ টাকা স্থানান্তর করা হয়। এরপর সেই অ্যাকাউন্ট থেকে পুরো টাকাই তুলে নেওয়া হয়েছে।

সাংসদের দাবি, বৃহস্পতিবার হঠাৎই হাইকোর্ট শাখার ম্যানেজার তাঁকে ফোন করে ঘটনার কথা জানান। ‘‘আমি তো অবাক হয়ে গিয়েছিলাম! এত দিন বন্ধ থাকা অ্যাকাউন্টে কীভাবে এমন লেনদেন সম্ভব?’’ — বলেন কল্যাণ।

প্রতারণার খবর পেয়ে হতাশ হলেও রসবোধ হারাননি তৃণমূল সাংসদ। তাঁর তির্যক মন্তব্য, “ব্যাঙ্কে টাকা রাখলে অপরাধীরা নেবে, আর বাড়িতে রাখলে নরেন্দ্র মোদী নেবে!”

ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

কল্যাণের আশা, ‘‘টাকা ফেরত পেতে দেরি হবে না। কিন্তু এই ঘটনায় প্রমাণ হল, সাইবার প্রতারণার জাল এখন কত গভীরে ছড়িয়েছে!’’


```