Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোদীর প্রশংসায় ট্রাম্প, জানালেন—আগামী বছর ভারতে আসতে পারেন!

হোয়াইট হাউস সূত্রে খবর, সম্প্রতি দু’দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা জোরদার হয়েছে। 

মোদীর প্রশংসায় ট্রাম্প, জানালেন—আগামী বছর ভারতে আসতে পারেন!

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 November 2025 07:24

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানালেন, “নরেন্দ্র মোদী এক মহান ব্যক্তি। ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল। তিনি চান আমি ভারতে যাই, আমরা সে ব্যাপারে ভাবছি। সম্ভবত আগামী বছরই ভারতে যাব।”

ওজন কমানোর ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে হঠাৎই ভারত প্রসঙ্গে কথা ওঠে ট্রাম্পের মুখে। বলেন, “তিনি (মোদী) এখন রাশিয়া থেকে কেনা অনেকটা কমিয়ে দিয়েছেন। তিনি আমার বন্ধু। আমাদের মধ্যে নিয়মিত কথা হয়। ভারত-আমেরিকার সম্পর্ক এখন খুবই ভাল জায়গায়।”

হোয়াইট হাউস সূত্রে খবর, সম্প্রতি দু’দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা জোরদার হয়েছে। রুশ তেল আমদানি নিয়ে আমেরিকার ৫০ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই এই আলোচনা আরও তীব্র হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার জানান, “রাষ্ট্রপতি ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে অত্যন্ত ইতিবাচক। কয়েক সপ্তাহ আগেই তিনি ওভাল অফিসে দীপাবলি উদযাপন করেছিলেন বহু উচ্চপদস্থ ভারতীয়-আমেরিকান আধিকারিকের সঙ্গে। তখনও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়।”

ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। এশিয়া সফরের সময়ও তিনি বলেন, “নরেন্দ্র মোদী আমাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে কিংবা বন্ধ করবে।”

তবে ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় জানিয়েছে, দেশের জ্বালানি আমদানি সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ এবং ভোক্তাদের সুরক্ষার ভিত্তিতেই নেওয়া হয়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত একটি বড় তেল ও গ্যাস আমদানিকারক দেশ। আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির ওঠানামার মধ্যেও ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করাই আমাদের অগ্রাধিকার। আমদানির নীতি একমাত্র সেই লক্ষ্যেই নির্ধারিত হয়।”


```