Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা মেট্রোয় জুড়তে চলেছে তিনটি নতুন রুট, দিনের প্রথম পরিষেবা কখন, জেনে নিন সময়সূচি

আগামিকাল থেকে তিনটি নতুন মেট্রো রুট। সেগুলি হল- হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা, নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর।

কলকাতা মেট্রোয় জুড়তে চলেছে তিনটি নতুন রুট, দিনের প্রথম পরিষেবা কখন, জেনে নিন সময়সূচি

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 August 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। শুক্রবার কলকাতা পেতে চলেছে একসঙ্গে তিনটি নতুন মেট্রো রুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরেই উদ্বোধন হবে এই পরিষেবার। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল এই তিন রুটের সময়সূচি (Kolkata Metro Time Table)।

আগামিকাল থেকে তিনটি নতুন মেট্রো রুট। সেগুলি হল- হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা, নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর।

মেট্রো সূত্রে খবর, হাওড়া-সল্টলেক রুটে (Howrah-Saltlake Route) প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ১৯ মিনিটে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা (Beleghata) পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায় এবং শেষ মেট্রো রাত ৮টা ২৮ মিনিটে। অন্যদিকে, নোয়াপাড়া থেকে বিমানবন্দরের পথে প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৫৮ মিনিটে, এই রুটের শেষ পরিষেবা রাত ৮টা ১০ মিনিটে পাওয়া যাবে।

তবে কত সময় অন্তর মেট্রো চলবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। যাত্রীদের ভিড় বিবেচনা করে হাওড়া ও বিমানবন্দরের মতো ব্যস্ত রুটে মেট্রোর সময়ের ব্যবধান কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এর আগে নতুন রুটগুলির ভাড়ার তালিকাও (New Metro Route Fare List) প্রকাশ করা হয়েছিল। সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা, আর দীর্ঘ রুটে সর্বোচ্চ ভাড়া ৭০ টাকা। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৭০ টাকা। উদাহরণস্বরূপ, বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে ৫ টাকা, আর নোয়াপাড়া যেতে দিতে হবে ২০ টাকা।

একইভাবে, বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড যেতে খরচ হবে ৪০ টাকা। কবি সুভাষ পর্যন্ত পৌঁছতে ভাড়া ৪৫ টাকা এবং রুবি মোড় (হেমন্ত মুখোপাধ্যায়) যেতে গুনতে হবে ৬৫ টাকা। বিমানবন্দর থেকে হাওড়া যেতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা। আর বিমানবন্দর থেকে সেক্টর ফাইভ বা করুণাময়ী পর্যন্ত যাত্রার জন্য সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।

তিনটি মেট্রো রুটের উদ্বোধন একইদিনে হলেও কেবল হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের পরিষেবা চালু হবে শুক্রবার, নোয়াপাড়া-বিমানবন্দর এবং কবি সুভাষ-বেলেঘাটা মেট্রো শুরু হবে আগামী সোমবার থেকে।


```