Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাজভবন-জাদুঘর-নবান্নে নাশকতার ছক! হুমকি দিয়ে ইমেল, তদন্তে লালবাজার

বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হয়েছে।

রাজভবন-জাদুঘর-নবান্নে নাশকতার ছক! হুমকি দিয়ে ইমেল, তদন্তে লালবাজার

শেষ আপডেট: 30 April 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরের পর এবার রাজভবন, জাদুঘর। নাশকতার হুমকি দিয়ে কলকাতার একাধিক জায়গায় এল ইমেল। বোমাতঙ্কের হুমকি ইমেল এসেছে নবান্নেও। তদন্তে নেমেছে  লালবাজার। 

রাজভবন, জাদুঘরের বিভিন্ন জায়গায় বোমা রাখা আছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার এমনই হুমকি মেল পাঠানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই শোলগোল পড়ে গিয়েছে। 

এদিন দুপুরে প্রায় একই সময়ে রাজভবন, কলকাতা জাদুঘর সহ বিভিন্ন জায়গায় হুমকি ইমেল এসে পৌঁছয়৷ সেখানে দাবি করা হয়েছে, রাজভবন, জাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ টিম সক্রিয় হয়েছে৷ মেলে যে সব জায়গার উল্লেখ করা হয়েছে সেখানে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সবকটি জায়গায়ই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। 

কোন ইমেল আইডি থেকে মেল পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ জানা গেছে, হাওড়ার একটি সরকারি দফতরেও এই হুমকি ইমেল এসেছে৷ একই ইমেল আইডি থেকে সবকটি জায়গায় মেল পাঠানো হয়েছে বলে খবর৷ 

অন্যদিকে, কলকাতা বিমানবন্দরেও তিন দিনে দু'বার বোমাতঙ্ক ছড়ায়। গত শুক্রবারের পর গতকাল সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ফের হুমকি ইমেল আসে। তাতে লেখা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা লুকনো রয়েছে। যে কোনও মুহূর্তে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। যাত্রীদের প্রবেশের সময়ে জোরকদমে তল্লাশি চলছে। তড়িঘড়ি বিমানবন্দরের ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ভরদুপুরে বিমানন্দরের অন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


```