Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিধানসভায় শোভনদেবের মাইক বন্ধ করলেন অধ্যক্ষ, মান ভাঙাতে পরিষদীয় মন্ত্রীর ঘরে গিয়ে কথা বললেন বিমান

মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) অধক্ষকে অনুরোধ করেন শোভনদেবকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য। কিন্তু অধ্যক্ষ স্পষ্ট করে জানিয়ে দেন, “আপনি আমার উপর চাপ সৃষ্টি করতে পারেন না।”

বিধানসভায় শোভনদেবের মাইক বন্ধ করলেন অধ্যক্ষ, মান ভাঙাতে পরিষদীয় মন্ত্রীর ঘরে গিয়ে কথা বললেন বিমান

বিধানসভা, ছবি: সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 February 2026 19:20

দ্য ওয়াল ব্যুরো: বাজেট-অ্যাপ্রোপ্রিয়েশন বিলের (Budget) মতো সংবেদনশীল আইনি প্রস্তাব নিয়ে বিধানসভায় যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় কক্ষের রাজনৈতিক উত্তেজনা একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায়ে পৌঁছে গেল। সরকারি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) মাইক হঠাৎ থেমে গেল অধ্যক্ষের নির্দেশে। আর সেই মুহূর্তেই বঞ্চনা অনুভব করেন মন্ত্রী নিজেই।

মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) অধক্ষকে অনুরোধ করেন শোভনদেবকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য। কিন্তু অধ্যক্ষ স্পষ্ট করে জানিয়ে দেন, “আপনি আমার উপর চাপ সৃষ্টি করতে পারেন না।” সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, “আপনার নাম আগে ছিল না, থাকলে সময় দিতাম।”

অধিবেশনের প্রথমার্ধ শেষ হওয়ার পর বিধানসভায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পরিষদ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সরাসরি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে কথা বলেন। সাধারণত বিধানসভার রীতিনীতিতে অধ্যক্ষের কোনও মন্ত্রীর ঘরে গিয়ে আলোচনায় বসা বিরল বলেই মনে করছেন পরিষদীয় সূত্রের একাংশ।

ঘটনাটি ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হলেও, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একই ভাবে নীরবতা বজায় রাখেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। ফলে কী নিয়ে এই বৈঠক, সে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি।

তবে অধিবেশনের চলাকালীন এই ধরনের সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিধানসভার অন্দরমহলের পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, অধিবেশনের প্রথমার্ধ শেষ হওয়ার পর এমন বৈঠক যে স্বাভাবিক নয়, তা বলাই বাহুল্য।

এই বিতর্কের উত্তরে বিরোধী দলনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) স্পষ্ট করে দিয়েছেন, অধ্যক্ষের কাছে সিদ্ধান্ত নেওয়ার আইনত স্বাধীনতা অবশ্যই আছে। কিন্তু তাঁর দাবি, বিরোধী বিধায়কদের মধ্যে অনেকে যথা সময়ে উপস্থিত থাকেন না, পরে এলেও তাদের সময় বরাদ্দ করা হয়। অথচ মন্ত্রীকে সময় দেওয়ার ক্ষেত্রে এই একই নীতি অনুসরণ হয়নি।

গতকাল, বাজেট নিয়ে বিধানসভায় তর্কাতর্কি চরমে ওঠে ‘হাম্পটি–ডাম্পটি’ প্রসঙ্গ ঘিরে। আলোচনার সময় বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী রাজ্য সরকারের বাজেটকে কটাক্ষ করে ওই শব্দবন্ধ টেনে আনেন। রাজ্য সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বাজেটকেই ‘হাম্পটি–ডাম্পটি’ বলতে চেয়েছিলেন।

অশোকের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা আক্রমণ শানান। তিনি বলেন, “অশোকবাবু অর্থনীতিবিদ হতে পারেন। কিন্তু বাংলার বাজেটকে হাম্পটি–ডাম্পটি বলে তিনি আসলে চিমটি কাটতে চেয়েছেন। ওঁর জানা উচিত, বাংলার অর্থনীতি হাম্পটি–ডাম্পটি নয় যে দেওয়াল থেকে পড়ে যাবে।”

প্রসঙ্গত, গত রবিবার কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “টোটালটাই মিথ্যা কথার ফুলঝুরি। হাম্পটি–ডাম্পটি বাজেট।” সেই মন্তব্যের রেশ ধরেই বিধানসভায় নতুন করে বিতর্ক দানা বাঁধে। চন্দ্রিমার অভিযোগ, অশোক লাহিড়ী বাংলায় পড়াশোনা করে এখন ইংরেজিতে অর্থনীতি আওড়াচ্ছেন, কিন্তু রাজ্যের বাস্তব পরিস্থিতি অনুধাবনে ব্যর্থ হচ্ছেন।


```