Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিংড়িঘাটা মেট্রোর কাজের জন্য সমাধান মিলেছে, হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য এবং মেট্রো

নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন চালুর কাজ বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। চিংড়িঘাটায় রোজ হওয়া যানজটকেই এর জন্য দায়ী করা হয়েছে। 

চিংড়িঘাটা মেট্রোর কাজের জন্য সমাধান মিলেছে, হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য এবং মেট্রো

চিংড়িঘাটা মেট্রো

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 September 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজের জন্য সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) রিপোর্ট দিল রাজ্য এবং মেট্রো (Kolkata Metro)। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-কে দুই পক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশ মোতাবেক তারা ৯ সেপ্টেম্বর বৈঠকে বসে। রাজ্য জানায় (West Bengal), মেট্রো কাজ সম্পর্কিত সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে। সে ব্যাপারে অ্যাডভোকেট জেনারেল এদিন সংশ্লিষ্ট বৈঠকের আলোচ্য বিষয় আদালতে তুলে ধরেন। দু'পক্ষের কথা শুনে আদালত জানিয়েছে, ভবিষ্যতে কোনও সমস্যা হলে তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে। এখন মেট্রোর কাজ নির্বিঘ্নে চলবে বলেই মনে করছে হাইকোর্ট।

চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জট কাটাতে সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই মেট্রো, আরভিএনএল, পরিবহন দফতর, পুলিশ, কলকাতা পুরসভা এবং নগরোন্নয়ন দফতরের প্রতিনিধিরা বৈঠক করেন। সকল প্রতিনিধিদের নাম হাইকোর্টকে জানিয়েও দেওয়া হয়েছিল।

বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ তখন জানায়, ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক হোক। আদালতের তরফে, এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের লক্ষ্য রাখার আবেদন জানানো হয়। দিন ঠিক করে দিয়ে আদালত জানায়, পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে বেলা আড়াইটের সময় বৈঠক করতে হবে এবং পরবর্তী শুনানির দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বর বোইঠকের আলোচনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সেই মতোই এদিন রাজ্য জানায়, মেট্রো কাজ সম্পর্কিত সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে।

চিংরিহঘাটা মেট্রোর জট সংক্রান্ত মামলায় জনস্বার্থে আলোচনার পরামর্শ দেয় আদালত। আদালতে আরভিএনএল-এর তরফে জানানো হয়, “শুক্রবার সন্ধে সাতটা থেকে শনিবার সকাল সাতটা, শনিবার সন্ধে থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধে থেকে সোমবার সকাল, এই ভাবে দুই সপ্তাহ কাজ করলেই সমস্যার সমাধান সম্ভব।”

নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন চালুর কাজ বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। চিংড়িঘাটায় রোজ হওয়া যানজটকেই এর জন্য দায়ী করা হয়েছে। রেল বিকাশ নিগমের অভিযোগ ছিল, চিংড়িঘাটায় ৩৬৬ মিটারের সংযোগের অভাবে এই মেট্রোপথ চালু করা যাচ্ছে না। অথচ এই মেট্রোপথ চালু হলে বহু মানুষ উপকৃত হবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী কলকাতায় এসে উদ্বোধন করেছেন মেট্রোর নতুন রুটের। বেড়েছে যাত্রীর সংখ্যা। কিন্তু এরপরেও কমছে না ভোগান্তি। এখন মেট্রো ও রাজ্যের আলোচনার পর কাজ কবে থেকে শুরু হয়।


```