Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Kolkata Book Fair: ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৯তম কলকাতা বইমেলা, এবার থিম দেশ আর্জেন্টিনা

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। 

Kolkata Book Fair: ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৯তম কলকাতা বইমেলা, এবার থিম দেশ আর্জেন্টিনা

কলকাতা বইমেলা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 November 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: শারদ উৎসবের পর রাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নানা ক্ষেত্রের গুণিজন।

মেলা আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের বইমেলার আয়োজন সল্টলেকের (Salt Lake) বইমেলা প্রাঙ্গণে। বইমেলার সার্বিক সহযোগিতার জন্য আয়োজক কমিটি কৃতজ্ঞতা জানিয়েছে নগরোন্নয়ন দফতর, কেএমডিএ, তথ্য ও সংস্কৃতি দফতর, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর পৌরসংস্থা এবং পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দফতরের প্রতি।

বইমেলার রেকর্ড

গত বইমেলায় এসেছিলেন প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী, বই বিক্রির পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল ২৩ কোটি টাকা। এই অভূতপূর্ব সাফল্যে যেমন আনন্দিত আয়োজকরা, তেমনই উদ্বিগ্নও, কারণ এ বছর অনেক নতুন প্রকাশক অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু প্রাঙ্গণের জায়গা না বাড়ায় নতুন স্টল বরাদ্দ সম্ভব নয়, জানানো হয়েছে আয়োজকদের তরফে।

এবার থিম আর্জেন্টিনা

এই প্রথমবার থিম দেশ হিসেবে অংশ নিচ্ছে আর্জেন্টিনা (Argentina), যাদের সঙ্গে ভারতের তথা বাংলার সাংস্কৃতিক সম্পর্ক গভীর। ভারতে আর্জেন্টিনার দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। তাঁদের বক্তব্য ও উপস্থিতি দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উদ্যোগ

২০২৭ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পা দেবে সুবর্ণজয়ন্তীতে। সেই উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার পুরনো আলোকচিত্র নিয়ে একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী হবে। সেরা দশ আলোকচিত্রকে দেওয়া হবে পুরস্কার, আর নির্বাচিত ছবিগুলি প্রকাশিত হবে ২০২৭ সালের স্মারক সংকলনে। ছবি পাঠানোর শেষ তারিখ ১০ ডিসেম্বর, ২০২৫।

আন্তর্জাতিক উপস্থিতি আরও বড়

আগামী ২০২৬ সালের বইমেলায় অংশ নিতে চলেছে একাধিক দেশ— গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড, এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। ভারতের অন্যান্য রাজ্যের যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, বিহার, অসম, উড়িষ্যা, ত্রিপুরার প্রকাশকরাও নিয়ম মতো অংশ নেবেন। যার মধ্যে থাকছে যথারীতি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।

সাহিত্য উৎসবের আয়োজন

আন্তর্জাতিক কলকাতা বইমেলার জনপ্রিয় অংশ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল (KLF) অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। এতে অংশ নেবেন দেশের ও বিদেশের বহু বিশিষ্ট লেখক, অনুবাদক, সাহিত্য সমালোচক ও চিন্তাবিদ।


```