Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

TET: নিয়োগের দাবিতে ফের উত্তাল শহর, করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের বাধা

করুণাময়ী থেকে মিছিল শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে তাঁদের মিছিল শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় পুলিশি ধরপাকড়। 

TET: নিয়োগের দাবিতে ফের উত্তাল শহর, করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের বাধা

করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের ধরপাকড় - নিজস্ব ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 August 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাস্তায় ফের চাকরি আন্দোলনের (Job Seekers) উত্তাপ। পথে নামলেন ২০২২-এর টেট উত্তীর্ণরা (2022 TET)। তাঁদের মূল দাবি একটাই, শূন্যপদে দ্রুত নিয়োগ। এদিন করুণাময়ী (Karunamoyee) থেকে মিছিল শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে তাঁদের মিছিল শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় পুলিশি ধরপাকড়। তবে সেই বাধা কাটিয়ে মিছিল এগিয়ে নিয়ে যান আন্দোলনকারীরা।

পর্ষদ অভিযান করার উদ্দেশে মঙ্গলবার পথে নেমেছেন তাঁরা। তবে চাকরিপ্রার্থীদের মিছিল কিছুদূর এগোতেই ফের পুলিশের বাধা আসে। চাকরিপ্রার্থীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়ে পুলিশের। বেশ কয়েকজনকে চ্যাংদোলা করে সরিয়েও নিয়ে যাওয়া হয়। পরে অনেককে আটক করে প্রিজন ভ্যানেও তোলে পুলিশ। সব মিলিয়ে নিয়োগের দাবিতে আবার উত্তাল শহর কলকাতা।

এদিন মেট্রো থেকে নামার পরই চাকরিপ্রার্থীদের মিছিল শুরু হয়েছিল। তাঁদের গন্তব্য ছিল পর্ষদ ভবন। কিন্তু শুরু থেকেই তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ ভাবে মিছিল শুরুর আগেই তাঁদের জোর করে ভ্যানে তুলতে শুরু করে পুলিশ। পরবর্তী সময় আরও উত্তেজনা ছড়ায় সল্টলেকে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ও অনেক চাকরিপ্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। 

আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর ধরে তারা শুধু অপেক্ষা করে চলেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। নিয়োগের প্রতিশ্রুতি মিললেও কোনও পদক্ষেপই নেওয়া হয়নি সরকারের তরফে। চাকরিপ্রার্থীদের এই পরিপ্রেক্ষিতে একটাই দাবি, অন্ততপক্ষে তাঁদের ইন্টারভিউয়ের নোটিসটা জারি করা হোক। ৫০ হাজার চাকরিপ্রার্থী খালি হাতে বসে রয়েছে।

এদিনের মিছিলে অনেককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা মুখোশ পরে থাকতেও দেখা যায়। তাঁদের বক্তব্য, টেট পাশ চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করার গুরুদায়িত্ব তাঁরই ওপরই বর্তায়। সেই কারণে তাঁকে সরাসরি বার্তা দিতেই এমন মুখোশ ব্যবহার করা হয়েছে। পুলিশি ধরপাকড়ের ফলে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েন। 


```