Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরের কাগজে বিজ্ঞাপন দেখে চাকরির আশায় প্রতারিত যুবক! পুলিশি অভিযানে উদ্ধার ৭ লক্ষ টাকা

অভিযোগ, যোগাযোগ করার পর প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ৪০১ টাকা জমা দিতে হবে। এরপর শুরু হয় প্রতারণার খেলা। ধাপে ধাপে নানা নথিপত্র চেয়ে নেওয়া হয় এবং প্রতিটি পর্যায়ে টাকা দাবি করা হয়।

খবরের কাগজে বিজ্ঞাপন দেখে চাকরির আশায় প্রতারিত যুবক! পুলিশি অভিযানে উদ্ধার ৭ লক্ষ টাকা

চাকরির আশায় প্রতারিত যুবক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই চাকরির খোঁজ (Job Fraud) করছিলেন। এরই মাঝে একদিন খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখেন, যেখানে লেখা ছিল, দ্রুত যোগাযোগ করলে ব্যাংকে চাকরির সুযোগ (Bank Job Fraud) মিলবে। এতেই ফাঁদে পা দিয়ে ফেলেন বসিরহাটের বাসিন্দা বিক্রম মজুমদার। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করলে একের পর এক 'অজুহাত' দিয়ে টাকা চাওয়া হয়। তবে যতক্ষণে যুবক বুঝতে পেরেছেন তিনি প্রতারিত হয়েছেন, কয়েক লক্ষ টাকা খুইয়ে ফেলেছেন। যদিও শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় পুরো টাকাটাই ফেরত পেয়েছেন।

অভিযোগ, যোগাযোগ করার পর প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ৪০১ টাকা জমা দিতে হবে। এরপর শুরু হয় প্রতারণার খেলা। ধাপে ধাপে নানা নথিপত্র চেয়ে নেওয়া হয় এবং প্রতিটি পর্যায়ে টাকা দাবি করা হয়। চাকরির আশায় বিক্রম ও তাঁর পরিবার টাকা দিতে থাকেন। শেষ পর্যন্ত তাঁরা মোট ৭ লক্ষ ২ হাজার টাকা তুলে দেন প্রতারকদের হাতে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনও চাকরি না মেলায় বিষয়টি সন্দেহজনক বলে মনে হয়। টাকা ফেরত চাইতেই স্পষ্ট হয়ে যায়, এটি ছিল একটি প্রতারণার ফাঁদ।

বিক্রম মজুমদার বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সমস্ত নথিপত্র জমা দেওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। টানা তদন্তে একে একে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত মোট ৬ জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এবং উদ্ধার হয় ৭ লক্ষ ২ হাজার টাকা।

অভিযোগকারীর হাতে উদ্ধার হওয়া সেই অর্থ তুলে দেন বসিরহাট সাইবার ক্রাইম থানার অফিসারেরা। প্রতারণার শিকার পরিবারটি অর্থ ফেরত পেয়ে স্বস্তি পেয়েছে। পুলিশ জানিয়েছে, চাকরির লোভ দেখিয়ে প্রতারণা চালানো এই ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


```