Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল কিশোর, রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ স্থানীয়দের

মৃত কিশোরের নাম শিবম সিংহ। বাড়ি গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেস এলাকায়।

রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল কিশোর, রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ স্থানীয়দের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 15 June 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে রবীন্দ্র সরোবরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। লেকের জলে জমে থাকা আগাছায় পা আটকে ডুবে যায় সে। চেষ্টা করেও উঠে আসতে পারেননি। র সঙ্গে এদিন আরও দু'জন নেমেছি সাঁতার কাটতে। একজন আগেই উঠে আসে স্থানীয়দের কথা শুনে। আরেকজনও ডুবে যাচ্ছিল, তাকে উদ্ধার করেন কয়েকজন সাঁতারু ও স্থানীয়রা। ঘটনার পর রক্ষণাবেক্ষণের অভাব ও প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলছে সকলে।

মৃত কিশোরের নাম শিবম সিংহ। বাড়ি গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেস এলাকায়। রবিবার সকাল সাতটা নাগাদ সে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নামে রবীন্দ্র সরোবর লেকের ১ নম্বর গেটের কাছে থাকা কেএমডিএ-র পাবলিক সুইমিংপুলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলে নামার কিছুক্ষণের মধ্যেই কে আর দেখা যাচ্ছিল না। পরে বহু চেষ্টা করে জল থেকে টেনে তোলা হয়। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। চিকিৎসরা মৃত বলে ঘোষণা করেন।

লেকের এই অংশে কিছুটা জায়গা রেলিং দিয়ে ঘেরা রয়েছে। যাঁরা সেভাবে সাঁতার কাটতে পারেন না তাঁরা মূলত এই জায়গায় নামেন। আর বাকিরা রেলিংয়ের বাইরে নির্দিষ্ট ২০ ফুটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন শিবম, অভিষেক ও নিখিল রেলিং পেরিয়ে ২০ ফুট এলাকার মধ্যেই ছি। কিন্তু লেকের নীচে জমা গাছপালায় পা আটকে ডুবে যায় শিবম। প্রায় ৪৫ মিনিট পর ৭টা ৪৫ নাগাদ তাকে জল থেকে উদ্ধার করা হয়।

সাঁতারুদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের এত অভাব যে রেলিংয়ের ভিতরে পলি ও আবর্জনা ভরে গেছে। ফলে সেখানে সাঁতার কাটাই যায় না। বাধ্য হয়ে লোকজন রেলিংয়ের বাইরে সাঁতার কাটতে যান। একজন বলেন, 'জল এত নোংরা যে রেলিংয়ের ভিতরের অংশে কেউ সাঁতার কাটতে চায় না। আমরা যারা নিয়মিত আসি, জানি কোনদিকে আগাছা আছে, কোনদিকে বিপদ। কিন্তু বাইরের কেউ বুঝবে কী করে?'

প্রাতঃভ্রমণকারী ও পরিবেশপ্রেমীরা বলছেন, 'এটা নিছক দুর্ঘটনা নয়, এটা প্রশাসনের অপরাধ। কেএমডিএ এত বড় একটা লেক চালায়, অথচ জল পরিষ্কার রাখার কোনও ব্যবস্থা নেই। এইভাবে আর কত প্রাণ যাবে?'

প্রশাসনের তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাস্থলে রয়েছে  পুলিশ। 


```