Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুঁসছিল নদী, স্নান করতে নেমে শ্রীরামপুরে তলিয়ে গেল ৩, হরিপালে ভেসে গেলেন যুবক

আজ সকালেই শেওড়াফুলির নিস্তারিণী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান হরিপালের এক যুবক।

ফুঁসছিল নদী, স্নান করতে নেমে শ্রীরামপুরে তলিয়ে গেল ৩, হরিপালে ভেসে গেলেন যুবক

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 25 May 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: শ্রীরামপুর সুরকি ঘাটে স্নান করতে রবিবার নেমে তলিয়ে গেলেন তিন জন। তাঁদের মধ্যে দু'জন কিশোরী ও একজন কিশোর বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড শীতলাতলার বাসিন্দা নিসা রায় (১৭), অঞ্জলি মাহাত (১২) ও রোহন প্রসাদ (১৬) নামের তিনজন রবিবার দুপুরে সুরকি ঘাটে স্নান করতে নেমেছিলেন। জোয়ার ছিল তখন। সেই টানে জলের গভীরে তলিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু হয়। এখনও পর্যন্ত তাঁদের কারও খোঁজ মেলেনি। উদ্বীগ্ন হয়ে পড়েছে পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব তিনজনকে উদ্ধার করার চেষ্টা করছে।

এদিকে আজ সকালেই শেওড়াফুলির নিস্তারিণী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান হরিপালের এক যুবক।


```