Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগে কড়া নজর টাস্ক ফোর্সের, দক্ষিণ কলকাতার একাধিক বাজারে হানা

টাস্ক ফোর্স সূত্রে খবর, এমন পরিদর্শন আগামী দিনেও চলবে। পুজোর আগে বাজার চড়া হওয়াটাই নিয়ম, কিন্তু তার আড়ালে ক্রেতাদের ঠকানো চলবে না, এই বার্তা দিতেই এই অভিযান।

পুজোর আগে কড়া নজর টাস্ক ফোর্সের, দক্ষিণ কলকাতার একাধিক বাজারে হানা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 August 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে (Durga Puja) বাজারে ক্রেতার ভিড় বাড়ছে লাফিয়ে। সেই ভিড়েই যাতে মুনাফার ফাঁদ না পাতে বিক্রেতারা, বাজারে যাতে নিয়ম মেনে সঠিক দামে, সঠিক জিনিস বিক্রি হয়—তা খতিয়ে দেখতে দক্ষিণ কলকাতার (South Kolkata) একাধিক বাজারে সোমবার হানা দিল (Raids Multiple Markets) রাজ্য সরকারের বিশেষ টাস্ক ফোর্স (Task force)।

দলটির নেতৃত্বে ছিলেন খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে। সকাল থেকেই গড়িয়াহাট, ঢাকুরিয়া, হাজরা, যাদবপুর-সহ একাধিক বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দোকান থেকে দোকানে গিয়ে পণ্যের গুণমান পরীক্ষা করা হয়, মিলিয়ে দেখা হয় দাম ও পরিমাণ।

এক আধিকারিক বলেন, “কয়েকটি দোকানে গরম মশলার দাম নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। সেগুলি নিয়ে সতর্ক করা হয়েছে। কোথাও কোথাও মাছ-মাংসের ওজন নিয়েও অসঙ্গতি পাওয়া গেছে।”

খাদ্যদ্রব্যের মান যাচাইয়ের পাশাপাশি, বিক্রেতারা পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ ফুরোনোর তারিখ দিচ্ছেন কিনা, ন্যায্য দামে বিক্রি করছেন কিনা—সব দিকই খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে।

টাস্ক ফোর্স সূত্রে খবর, এমন পরিদর্শন আগামী দিনেও চলবে। পুজোর আগে বাজার চড়া হওয়াটাই নিয়ম, কিন্তু তার আড়ালে ক্রেতাদের ঠকানো চলবে না, এই বার্তা দিতেই এই অভিযান।

পাশাপাশি, বাজারে পণ্য সরবরাহে কোনও ঘাটতি রয়েছে কিনা, কোথাও কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে কিনা, তাও দেখা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

টাস্ক ফোর্সের এই তৎপরতায় খুশি অনেক ক্রেতাই। এক মহিলা বলেন, “প্রতি বছরই এই সময় বাজারদর হঠাৎ বেড়ে যায়। কেউ দেখার লোক থাকে না। এ বার অন্তত একটা আশ্বাস পাচ্ছি, কেউ নজর রাখছে।”


```