Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় রেকর্ড মদের বিক্রি, তিন দিনে লক্ষ্মীলাভ সাড়ে চার কোটি টাকার

কৌশিকী অমাবস্যা শুধু ভক্ত সমাগমই নয়, মদের বিক্রিতেও এনে দিল রেকর্ড লক্ষ্মীলাভ।

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় রেকর্ড মদের বিক্রি, তিন দিনে লক্ষ্মীলাভ সাড়ে চার কোটি টাকার

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 August 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: ভক্তসমাগম মানেই তারাপীঠে(Tarapith) উৎসবের আমেজ। সঙ্গে ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি। এবছর কৌশিকী অমাবস্যা(Kaushik Amavasya) ঘিরে সেই ছবিই ধরা পড়ল বীরভূমে। ভক্তদের ঢল নামতেই মদের দোকানগুলিতে রেকর্ড বিক্রি হয়েছে(Record sale of liquor)।

আবগারি দফতরের হিসাবে, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার মিলিয়ে প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। যা গতবারের তুলনায় প্রায় ৫৯ লক্ষ টাকা বেশি। গত বছর এই সময়ে বিক্রি হয়েছিল ৩ কোটি ৮৫ লক্ষ টাকার মদ।

 

যদিও টানা বৃষ্টিতে এবছর বিয়ার বিক্রি অনেকটাই কমেছে। তবুও রামপুরহাটের মনসুবা মোড় থেকে তারাপীঠের বেসিক মোড় পর্যন্ত থাকা ২৫টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান সারারাত খোলা থাকায় বিক্রির অঙ্ক নতুন রেকর্ড ছুঁয়েছে।

প্রশাসনের হিসেবে, এবারে ৫ লক্ষেরও বেশি ভক্তের সমাগম ঘটেছে তারাপীঠে। শুক্র ও শনিবার কৌশিকী অমাবস্যা, আর রবিবার ছুটির দিন থাকায় ভক্তদের ভিড় আরও বেড়েছিল।

এক মদ ব্যবসায়ী বলেন, “বিহার ও ঝাড়খণ্ড থেকে হাজার হাজার ভক্ত আসেন। বিহারে তো মদ নিষিদ্ধ। ঝাড়খণ্ডে পাওয়া গেলেও পশ্চিমবঙ্গের মদের গুণমান ভালো। তাই অনেকে ফেরার পথে এখান থেকে মদ কিনে নিয়ে যান।”

ফলস্বরূপ, কৌশিকী অমাবস্যা শুধু ভক্ত সমাগমই নয়, মদের বিক্রিতেও এনে দিল রেকর্ড লক্ষ্মীলাভ।


```