Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি করকাণ্ড: 'রাত দখলে' সামিল নিহত তামান্নার মা, বিচার না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি!

আরজি করকাণ্ডের এক বছর পর ফের রাত দখল। শহর থেকে জেলা- সর্বত্র জমায়েত শুরু হয়েছে ইতিমধ্যেই। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বিচার চাইতে এই রাত দখলে সামিল হলেন কালিয়াগঞ্জের নিহত তামান্না-র মা।

আরজি করকাণ্ড: 'রাত দখলে' সামিল নিহত তামান্নার মা, বিচার না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি!

'রাত দখলে' সামিল নিহত তামান্নার মা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 August 2025 23:09

দ্য ওয়াল ব্যুরো: আরজি করকাণ্ডের এক বছর পর ফের রাত দখল। শহর থেকে জেলা- সর্বত্র জমায়েত শুরু হয়েছে ইতিমধ্যেই। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বিচার চাইতে এই রাত দখলে সামিল হলেন কালিয়াগঞ্জের নিহত তামান্না-র মা।

এদিন (বৃহস্পতিবার) রাত বাড়তেই জায়গায় জায়গায় রাত দখলে নামেন আমজনতা থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ। এই কর্মসূচিতে সামিল হয়েছেন নিহত নাবালিকা তামান্নার মা।

কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন শাসক দলের ছোড়া দুষ্কৃতীর বোমা হামলায় প্রাণ গেছে ৯ বছরের তামান্না খাতুনের। এই অভিযোগ তুলেই সরব হয়েছিল মৃত নাবালিকার পরিবার।    

গত ৯ অগস্ট আরজি করকাণ্ডে বিচার চেয়ে নির্যাতিতার পরিবারের ডাকে নবান্ন অভিযানের মিছিলে পা মিলিয়েছিলেন তামান্নার মা।

ওইদিন তিনি স্পষ্ট জানিয়েছিলেন, "যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের মৃত্যুর ঘটনায় ২৪ জন অভিযুক্তই ধরা পড়ছে, ততক্ষণ আমি লড়াই চালিয়ে যাব। আমি যেমন মেয়েকে হারিয়েছি, সেই রকম ভাবেই কোল খালি হয়েছে আরও এক মায়ের। এই লড়াই থামবে না।"

আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য। বিচার চেয়ে গত বছর ১৪ অগস্ট শহর থেকে জেলায়, সর্বত্র 'রাত জাগো' কর্মসূচিতে নামে মেয়েরা। রাত পোহালেই স্বাধীনতা দিবস, তার আগের রাতে নারী নির্যাতন নিয়ে এই প্রতিবাদের সুর সাড়া ফেলে দিয়েছিল বিভিন্ন মহলে। এবারও সেই একই উদ্দেশ্য নিয়ে কর্মসূচি পালন করা হবে বলেও মনে করা হচ্ছে।


```