শনিবার মোলান্দি গ্রাম থেকে নবান্ন অভিযানে সামিল হতে রওনা দেন তমান্নার পরিবার। নদিয়ার পলাশি স্টেশন থেকে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা দেন। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে মৃত্যু হয় তমান্নার।

তামান্নার মা
শেষ আপডেট: 9 August 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: 'আজ একবছর আগে অভয়ার মৃত্যু হয়েছে। অভয়ার মা-বাবা (RG Kar Case) সেই একবছর ধরে রাস্তায় ঘুরছেন, এখনও পর্যন্ত তাঁরা কেউ বিচার পাননি। যদি আজকে বিচার পেতেন তাহলে আজ আমায় এখানে আসতে হত না। আমার তামান্না (Tamanna Khatoon) তাহলে আজকে হারাত না। আজ যদি ঠিকঠাক প্রশাসন বিচার করত তাহলে আজ আমাকে বিচারের জন্য আসতে হত না। নবান্ন অভিযানে সামিল হয়ে জানিয়েছিলেন কালীগঞ্জের ভোট (Kaliganj Election) হিংসায় নিহত তামান্নার মা। এবার তিনি 'কালীঘাট চলো' (Kalighat Cholo) অভিযানে শামিল।
শনিবার মোলান্দি গ্রাম থেকে নবান্ন অভিযানে সামিল হতে রওনা দেন তমান্নার পরিবার। নদিয়ার পলাশি স্টেশন থেকে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা দেন। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে মৃত্যু হয় তমান্নার। সেই ঘটনায় এখনও অধিকাংশ অভিযুক্ত অধরা। মেয়ের খুনের বিচার-সহ আরজি কর কাণ্ডের বিচার চাইতে কলকাতায় নবান্ন অভিযানে পা মেলান তাঁরা।
তাঁদের স্পষ্ট কথা, "যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের মৃত্যুর ঘটনায় ২৪ জন অভিযুক্তই ধরা পড়ছে, ততক্ষণ আমি লড়াই চালিয়ে যাব। আমি যেমন মেয়েকে হারিয়েছি, সেই রকম ভাবেই কোল খালি হয়েছে আরও এক মায়ের। এই লড়াই থামবে না।"
কালীগঞ্জে (Kaligunj) উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না। ট্রেনের সহযাত্রীদের ছাড়াও মিছিলে যোগ দেওয়ার আগে স্টেশন চত্বরে ট্রেনে থাকা যাত্রীদের হাতে রাখি বেঁধে দেন তামান্নার মা। সেই সময়ে দেখা যায়, মেয়ের ছবি বুকে নিয়ে রয়েছেন তিনি।