Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাটা-ছেঁড়া না করেই রোগীর পেট থেকে বের করা হল টুথব্রাশ! অভূতপূর্ব সাফল্য কলকাতার হাসপাতালে

পাকস্থলি থেকে এন্ডোস্কপির মাধ্যমে সফলভাবে টুথব্রাশ বের করা হল কলকাতার হাসপাতালে। অপারেশন ছাড়াই জীবন রক্ষা করলেন চিকিৎসক দল।

কাটা-ছেঁড়া না করেই রোগীর পেট থেকে বের করা হল টুথব্রাশ! অভূতপূর্ব সাফল্য কলকাতার হাসপাতালে

পেট থেকে বের করা হল টুথব্রাশ।

শেষ আপডেট: 17 June 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: এক অভূতপূর্ব চিকিৎসা-সাফল্যের ঘটনা ঘটে গেল কলকাতার মণিপাল হাসপাতালের মুকুন্দপুর শাখায়। ৩৭ বছর বয়সি এক মহিলার পেট থেকে অপারেশন ছাড়াই বের করে আনা হল একটি টুথব্রাশ! এন্ডোস্কপির মাধ্যমে এই অসাধ্য সাধন করলেন চিকিৎসকরা। এমনটা আগে ঘটেনি কলকাতায়।

জানা গেছে, সপ্তাহ তিনেক আগে রাত দু’টোর সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ওই রোগীকে। প্রবল শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় ছটফট করছিলেন তিনি। জানা যায়, দুর্ঘটনাবশত তিনি একটি টুথব্রাশ গিলে ফেলেছিলেন। চিকিৎসকেরা অবিলম্বে প্রাথমিক এক্স-রে করেন, তবে প্লাস্টিকের ব্রাশের ছবি রিপোর্টে ধরা পড়েনি। অবস্থা গুরুতর হওয়ায়, ওই ভোররাতে হাসপাতালে এসে পৌঁছন সিনিয়র গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর সঞ্জয় বসু। হাসপাতালে এসে জরুরি ভিত্তিতে একটি আপার জিআই এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নেন।

এন্ডোস্কোপি রিপোর্টে দেখা যায়, লম্বা টুথব্রাশটি পাকস্থলির গভীরে আটকে রয়েছে। বেশিক্ষণ থাকলে ইন্টারনাল হেমারেজ, পাকস্থলির দেওয়ালে ফুটো ও অন্যান্য আরও অনেক সমস্যা ঘটাতে পারত। ড. বসু বলেন, 'এই ধরনের লম্বা বস্তু পাকস্থলিতে থেকে গেলে তা খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে। এন্ডোস্কপির মাধ্যমে এটি বের করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কৌশলসাপেক্ষ।'

টুথব্রাশটি বের করতে ব্যবহার করা হয় এন্ডোস্কোপের মাধ্যমে প্রবেশ করানো একটি বিশেষ 'স্নেয়ার'। সেটির মাধ্যমে ব্রাশটিকে ধীরে ধীরে টেনে তোলা হলেও, একটি পর্যায়ে সেটি খাদ্যনালির উপরের অংশে গিয়ে আটকে যায়। তখন রোগীর মাথার অবস্থান পরিবর্তন করে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে এটিকে মুখ দিয়ে টেনে বের করা হয়। পুরো প্রক্রিয়াটি চলে প্রায় ৪৫ মিনিট ধরে এবং সফলভাবে শেষ হয় ভোর পাঁচটার মধ্যে।

চিকিৎসকদের এই দ্রুত পদক্ষেপ এবং কার্যকর কৌশলের কারণেই অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি রোগীর। কাটাছেঁড়া ছাড়াই, ওই দিন সকালেই, সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পান রোগীণী। 


```