Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালে মাধবী মুখোপাধ্যায়ের স্বামী অভিনেতা নির্মলকুমার! কী হয়েছে? জানালেন মেয়ে

নির্মলকুমারের আরও এক পরিচয় রয়েছে। তিনি কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী তিনি। দম্পতির দুই কন্যা। ছোট কন্যা ঝুমি থাকেন বিদেশে।

হাসপাতালে মাধবী মুখোপাধ্যায়ের স্বামী অভিনেতা নির্মলকুমার! কী হয়েছে? জানালেন মেয়ে

কেমন আছেন নির্মলকুমার?

শেষ আপডেট: 16 June 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ হয়ে শহরের নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা নির্মলকুমার চক্রবর্তী। মেয়ে মিমি ভট্টাচার্য দ্য ওয়ালকে জানিয়েছেন, বাবার পায়ে সেলুলাইটিস হয়েছিল। সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। জ্বরও আসে। তাই আর বেশি দেরি না করে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

মিমি বলেন, "এ দিনও সকালে দেখতে গিয়েছিলাম। আগের থেকে একটু ভাল আছেন বাবা। সংক্রমণের পরিমাণ খানিক কমেলেও সুস্থ হতে এখনও দেরি আছে।" এই মুহূর্তে অভিনেতার বয়স ৯৭ বছর। আর দ্রুত সুস্থতার ক্ষেত্রে সেটিই বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নির্মলকুমারের আরও এক পরিচয় রয়েছে। তিনি কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী তিনি। দম্পতির দুই কন্যা। ছোট কন্যা ঝুমি থাকেন বিদেশে। এখানে মা-বাবার দায়িত্ব রয়েছে মেয়ে মিমির হাতেই। অভিনেত্রীর কন্যার কথায়, "আসলে বোন বাইরে থাকার কারণে আমাকেই এগুলো দেখতে হচ্ছে। আশা রাখছি, বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।"

প্রশ্ন হল, সেলুলাইটিস কী? এই রোগ আদপে কটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ যা সাধারণত স্ট্রেপ্টোকোকাস বা স্ট্যাফিলোকোকাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এই সংক্রমণ শরীরের যে কোনও অংশে হতে পারে, তবে এটি সাধারণত পায়ে বেশি দেখা যায়। এই রোগের কারণে পা ফোলা, পায়ে লালচে ভাব, ব্যথা, জ্বর এমনকি গ্যাংগ্রিনেরও সম্ভাবনা থেকে যায়। যদিও সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে এই রোগ ঠিক করা সম্ভব। আপাতত প্রবীণ এই অভিনেতা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এমনটাই কামনা করছেন সকলে। 
 


```