Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SSC: আজও যোগী-নীতীশ রাজ্য থেকে পরীক্ষা দিতে এলেন অনেকে, ডবল ইঞ্জিন সরকারকে তীব্র আক্রমণ ব্রাত্যর

একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে উত্তরপ্রদেশ ও বিহার থেকে বহু পড়ুয়া এলেন পশ্চিমবঙ্গে। এই ঘটনাকে হাতিয়ার করে ডবল ইঞ্জিন সরকারকে কড়া আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 

SSC: আজও যোগী-নীতীশ রাজ্য থেকে পরীক্ষা দিতে এলেন অনেকে, ডবল ইঞ্জিন সরকারকে তীব্র আক্রমণ ব্রাত্যর

ব্রাত্য বসু (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 14 September 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হল ১৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ। আবেদনকারীর মধ্যে ১৩ হাজার ৫১৭ জন ভিন রাজ্যের পরীক্ষার্থী। তাঁরা মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে এসেছিলেন। এনিয়েই ফের 'ডবল ইঞ্জিন সরকার' অর্থাৎ নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রবিবার পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে এসএসসিকে ধন্যবাদ জানান তিনি। তারপরই নাম না করে আক্রমণ করেন বিজেপিকে। ডবল ইঞ্জিন সরকার নিয়ে গালভরা যেসব মন্তব্য শোনা যায়, তা আদতে কতোটা ঠিক বা বাস্তব তা পরোখ করে নিতে বলেন তথ্য দিয়ে।

তথ্য বলছে, ৭ তারিখ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩১ হাজার ৩৬২ জন বাইরের রাজ্য থেকে বাংলায় এসেছিলেন পরীক্ষা দিতে। সেক্ষেত্রেও প্রায় সকলেই যোগী ও নীতীশ রাজ্য থেকে। তারপরও কীভাবে ডবল ইঞ্জিন সরকার নিয়ে বড় বড় কথা বলেন নেতারা, প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।

বলেন, 'ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতা আসলে কতোটা, এই তথ্য থেকে আপনারা তার হিসাব পাবেন। বাংলা বরাবর সকলকে আপন করে নিল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিভাজন করেন না। আমাদের রাজনৈতিক দলের লোকেরাও লাঠি নিয়ে তেড়ে যায়নি। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন! কোনও দিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনও বিতর্ক ছিল না। বিজেপি শাসিত রাজ্যে কেন গালাগাল দেওয়া হচ্ছে জানি না।'

আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রীর কথা, 'বাইরে থেকে আসলে আমরা চেষ্টা করব, তাঁরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।'

এনিয়ে বেশি শব্দ খরচ না করে, এবারের পরীক্ষায় স্বচ্ছতা রাখার চেষ্টা করার জন্য এসএসসিকে ধন্যবাদ জানান তিনি। বলেন, 'নির্দেশ দিয়েছিলাম পরীক্ষা যাতে স্বচ্ছ, ত্রুটিমুক্ত হয়। এর জন্য একাধিক পরিবর্তন আনা হয়েছিল। যাতে পরীক্ষাদের কাছেও সবটা পরিষ্কার থাকে।'

কী কী পরিবর্তন এসেছিল?

- এই প্রথম ওএমআর ভিত্তিক উত্তরপত্রের প্রতিলিপি আবেদনকারীকে দেওয়া হয়েছে
- লিখিত পরীক্ষার পর অফিসিয়াল ওয়েবসাইটে মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে
- আপত্তি থাকলে তা জানতে চাইবে কমিশন, সময় দেওয়া হবে পাঁচ দিন
- যাঁরা লিখিত পরীক্ষায় পাশ করবেন এবং ইন্টারভিউর জন্য যোগ্য বিবেচিত হবে, তাঁদের তথ্য ওয়েবসাইটে দিতে হবে।

আজ মোটের ওপর নির্বিঘ্নেই শেষ হল এসএসসি। ভাগ্য নির্ধারণ হবে নতুন-পুরনো মিলিয়ে পাঁচ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর। একাধিক অভিযোগ উঠলেও, এবার পরীক্ষা স্বচ্ছভাবেই হয়েছে বলে দাবি করল কমিশনও। 


```