প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তিনি ওই হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 March 2026 12:28
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার (RG Kar lift death) পর এ বার এসএসকেএম হাসপাতাল (SSKM hospital)! এক তরুণের রহস্যমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায় (SSKM sanitation worker death)।
জানা গিয়েছে, হাসপাতালের (PG hospital sanitation worker death) মেইন ব্লকের উল্টোদিকে গ্যাস্ট্রো ওপিডি-র কাছে চারতলা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম ইমরান সর্দার (২২)। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তিনি ওই হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতালে আউটডোর তখনও শুরু না হওয়ায় সেখানে কেউ ছিলেন না। দরজাও ভিতর থেকে বন্ধ ছিল বলেই জানা গিয়েছে। পরে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়।
শহরের একের পর এক সরকারি হাসপাতাল নিয়ে চাঞ্চল্যকর খবর উঠে আসছে শুক্রবারের সকালে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে, কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে শুক্রবার সকালেই আরজি করে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ছেলের হাত ভেঙে যাওয়ায় তাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিলেন আর জি কর হাসপাতালে। ছেলে স্ত্রী-সহ আটকে পড়েন ট্রমা কেয়ারের লিফটে (RG Kar Trauma Care)। এক ঘণ্টা আটকে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর (RG Kar lift death)।
মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০), তিনি দমদমের বাসিন্দা। বেসরকারি একটি সংস্থায় কাজ করতেন তিনি বলে জানা গিয়েছে। পরিবার জানিয়েছে, ভোর ৫টা নাগাদ ঘটে ওই ঘটনা। লিফটি উপরে যেতে যেতে হঠাৎ নীচে বেসমেন্টে নেমে আসে। মাঝে কয়েকবার ওপর-নীচ করে সেটি। ফলে আতঙ্ক ছড়ায়।
পরিবারের পাশাপাশি বিক্ষোভে ফেটে পড়েছেন আরও অনেক রোগীর পরিজনরা। তাঁদের সবার একই বক্তব্য, ট্রমা কেয়ারের মতো জরুরি জায়গায় এরকম ঘটল কীভাবে? তাছাড়া ওই বিভাগের লিফটে কোনও লিফটম্যান থাকে না, সেই নিয়েও অভিযোগ তুলেছেন তাঁরা।
গাফিলতি নিয়ে বিক্ষোভ ছড়িয়েছে উপস্থিত রোগীদের পরিজনদের মধ্যেও। লিফটের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।