Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: দুর্নীতিতে রাজ্যের শিক্ষাব্যবস্থা নগ্ন, শুক্রবার খালি গায়ে মিছিল করবেন চাকরিহারারা

রাজ্য সরকারের (WB Government) দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশন (SSC), পর্ষদের দুর্নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা তথা 'যোগ্য' শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। আর তারই প্রতিবাদে শুক্রবার 'অর্ধনগ্ন মিছিল' করতে চলেছেন চাকরিহারারা (SSC Job Deprived Teachers)।

SSC: দুর্নীতিতে রাজ্যের শিক্ষাব্যবস্থা নগ্ন, শুক্রবার খালি গায়ে মিছিল করবেন চাকরিহারারা

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা

শেষ আপডেট: 29 May 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের (WB Government) দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশন (SSC), পর্ষদের দুর্নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা তথা 'যোগ্য' শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। আর তারই প্রতিবাদে শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন 'অর্ধনগ্ন মিছিল' করতে চলেছেন চাকরিহারারা (SSC Job Deprived Teachers)। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তরফে চিন্ময় মণ্ডল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।

 

চিন্ময় জানান, "আমাদের সহযোদ্ধা প্রবীণ কর্মকারের দু'টি কিডনিতেই সমস্যা ছিল। চাকরি হারিয়ে চিকিৎসা কীভাবে করাবেন, সেই চিন্তায় জর্জরিত ছিলেন। আজ তাঁর মৃত্যু হয়েছে। এর দায় কার? যে রাজ্য সরকার, কমিশন, পর্ষদের দুর্নীতির জন্য আজ শিক্ষাব্যবস্থা নগ্ন হয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে শুক্রবার সকলে আমরা অর্ধনগ্ন মিছিল করব।"

অন্যদিকে এদিন সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন চত্বরে উপস্থিত হন ছ'জন চাকরিহারা শিক্ষিকা। ইচ্ছে ছিল 'দিদির' কাছে প্রশ্ন করবেন, ১০ বছর সসম্মানে চাকরি করার পর দ্বিতীয় বার কী ভাবে যোগ্যতার পরীক্ষা দেবেন? যদিও উত্তর তো দূর, তাঁদের কাছে দেখা করার বৈধ অনুমতিপত্র না-থাকায় আটক করে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়।

বস্তুত, মঙ্গলবার চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "পরীক্ষা দেব না, সেটা এখনই বলা উচিত নয়। তা হলে চাকরিটাই থাকবে না। সরকার দু'টি পথ রেখেছে। দুটোই যেন কাজে লাগান চাকরিহারারা। রিভিউ করে বিচার না-পেলে চাকরি ফিরে পাওয়ার সুযোগ টুকুও যে থাকবে না সেটা মনে করিয়ে দিয়ে 'যোগ্য' চাকরিহারাদের উদ্দেশে মমতা বলেন, "পরীক্ষায় বসুন। সুযোগের সদ্ব্যবহার করুন।"

অন্দোলনকারীদের বক্তব্য, এমন অনেক শিক্ষক-শিক্ষিকারা আছেন যাঁরা অসুস্থ, অন্তঃসত্ত্বা, তাঁরা নতুন করে কী করে পরীক্ষায় বসবেন? আর পরীক্ষার কথা শুধু  যোগ্যদেরই কেন বলা হচ্ছে, কেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে প্রথমে বরাভয় দিলেও এখন অযোগ্যদের অন্য দফতরে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলছেন? এহেন যাবতীয় বিষয় নিয়েই শুক্রে অর্ধনগ্ন মিছিল করতে চলেছেন চাকরিহারারা।


```