Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালে

বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একমাত্র দৃষ্টিহীন অনশনকারী শিক্ষক রবীন্দ্রনাথ সাহা (Rabindranath Saha)। তাঁকেও আরজি করেই ভর্তি করা হয়েছে।

অসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালে

দৃষ্টিহীন শিক্ষক রবীন্দ্রনাথ সাহা

শেষ আপডেট: 19 June 2025 23:53

দ্য ওয়াল ব্যুরো: অনশনে বসে অসুস্থ হয়ে পড়েছেন একেরপর এক চাকরিহারা শিক্ষক (SSC Job Deprived Teachers)। একমাত্র মহিলা অনশনকারী শুভ্রা ঘোষ প্রায় অচেতন অবস্থায় আরজি কর হাসপাতালে (RG Kar) ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একমাত্র দৃষ্টিহীন অনশনকারী শিক্ষক রবীন্দ্রনাথ সাহা (Rabindranath Saha)। তাঁকেও আরজি করেই ভর্তি করা হয়েছে।

পিটিশন রিভিউ ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফর্ম পূরণ বা পরীক্ষা নেওয়া যাবে না, যোগ্য ও অযোগ্যদের তালিকা ও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, রি-প্যানেলের ব্যবস্থা করতে হবে, যাচাই করে যোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, মূলত এই একাধিক দাবিতেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসএসসি ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক লাগোয়া অবস্থানমঞ্চে ‘আমরণ অনশন’ (Hunger Strike) শুরু করেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। অনশনে বসেন ১০ জন শিক্ষক।

তার পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়েন চাকরিহারা অনশনকারীরা। সেই পরিস্থিতিতে যাতে আন্দোলনে ভাঁটা না পড়ে তাই নতুন করে আরও ৬ জন অনশনে বসেন। তাঁদেরই একজন রবীন্দ্রনাথ সাহা। মঙ্গলবার থেকে তিনি অনশনে বসেছিলেন। এদিন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তড়িঘড়ি আরজি  কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এমন পরিস্থিতিতেও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ অনশনকারী চাকরিহারারা। তাঁরা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চেয়েছেন। হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, অনশনে কারও কিছু হয়ে গেলে দায়ী থাকবে এক ও একমাত্র সরকার।  


```