Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কলকাতা থেকে শিরদাঁড়া বেমালুম উধাও! ঘটনাটা আসলে কী?

মেঘলা দিনে আচমকা শহরের বুক থেকে উধাও আস্ত একখানা শিরদাঁড়া! তবে কীভাবে সেটি উধাও হল, তা জানেন না কেউই। 

কলকাতা থেকে শিরদাঁড়া বেমালুম উধাও! ঘটনাটা আসলে কী?

এই সেই শিরদাঁড়া, তৈরির মাঝপথে আচমকা যা উধাও হয়ে গেল।

শেষ আপডেট: 25 September 2024 20:27

প্রিয়ঙ্কা পাত্র

জুনিয়র পিসি সরকার থাকলে কী বলতেন? ম্যাজিক!

 আরজি কর কাণ্ডের পর যখন কলকাতা ভারাক্রান্ত, তখন একটি শিরদাঁড়াকে কেন্দ্র করে তেমনই 'ম্যাজিক' ঘটে গেল তিলোত্তমায়।

মেঘলা দিনে আচমকা শহরের বুক থেকে উধাও আস্ত একখানা শিরদাঁড়া! তবে কীভাবে সেটি উধাও হল, তা জানেন না কেউই। 

এ শিরদাঁড়া অবশ্য প্রতীকী! আরজি কর কাণ্ডের আবহে একটি পুজো মণ্ডপের তরফে মৃৎশিল্পীদের একটি শিরদাঁড়া বানানোর অর্ডার দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, শিরদাঁড়ার কাজ প্রায় যখন শেষের মুখে, ঠিক তখনই গত সোমবার থেকে আচমকা সেটি উধাও! 

অথচ যাঁরা বানাচ্ছিলেন, তাঁদের দাবি, এ ব্যাপারে কিছুই জানেন না। এমনকী যারা অর্ডার দিয়েছিলেন, শিরদাঁড়া খোওয়া যাওয়ার পর তাঁরাও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি বলে খবর।

জানা যাচ্ছে, গিরিশপার্কের মৃৎশিল্পীদের কাছে একটি শিরদাঁড়া বানানোর অর্ডার দিয়েছিলেন বেলেঘাটার একটি পুজো মণ্ডপের উদ্যোক্তারা। বিষয়টি জানতে পারার পর গত সোমবার ওই মৃৎ কারখানায় হাজির হয়েছিলেন পুলিশের কর্তারা। সূত্রের খবর, তারপর থেকেই নাকি আর খোঁজ মিলছে না শিরদাঁড়ার। 

দ্য ওয়ালের তরফে গিরিশপার্ক থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশের দাবি, এরকম কোনও ঘটনার কথা নাকি তাঁরা শোনেনইনি! অথচ সকলের মুখে মুখে ঘুরছে শিরদাঁড়ার কথা। 


```