Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

হাতের উপর হাত রাখা... খুব সহজ, বড় হৃদয়ই তাঁদের 'হার্ট ভাল রাখার আর্ট', বোঝালেন শোভন-বৈশাখী

'হার্ট ভাল রাখার আর্ট' অনুষ্ঠানের দিন বৈশাখী পরেছিলেন গোলাপি রঙের শাড়ি। শোভনবাবুর পরনে ছিল সাদা পাঞ্জাবি। দোসরের সঙ্গে রঙ মিলিয়ে সেই পাঞ্জাবির নকশাও ছিল গোলাপি।

হাতের উপর হাত রাখা... খুব সহজ, বড় হৃদয়ই তাঁদের 'হার্ট ভাল রাখার আর্ট', বোঝালেন শোভন-বৈশাখী

দ্য ওয়াল আরোগ্যের 'হার্ট ভাল রাখার আর্ট' অনুষ্ঠানে শোভন-বৈশাখী।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 September 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: পোশাক থেকে মনোভাব, সবেতেই একে অপরকে মানিয়ে চলেন দু'জনে (Sovan Baishakhi)। সমালোচনার তোয়াক্কা করেন না কেউই। কারণ তাঁরা ব্রডহার্টেড। শরীর ভাল রাখার অন্যতম মন্ত্রই প্রেম, মন ভাল রাখা। যে ব্যাপারে সিদ্ধহস্ত দু'জনেই, শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)।

দ্য ওয়াল আরোগ্যের (The Wall Arogya) 'হার্ট ভাল রাখার আর্ট' (Heart Bhalo Rakhar Art) অনুষ্ঠানের দিন বৈশাখী পরেছিলেন গোলাপি রঙের শাড়ি (Pink Saree)। শোভনবাবুর পরনে ছিল সাদা পাঞ্জাবি। দোসরের সঙ্গে রঙ মিলিয়ে সেই পাঞ্জাবির নকশাও ছিল গোলাপি। হাতে হাত রেখে অনুষ্ঠানে ঢুকলেন। ছবি তুললেন। শোভন জানালেন, "একটা সুন্দর ক্যাপশন দিয়ে ছবি উঠল আমাদের। পিছনে দ্য ওয়াল। কিন্তু জেনে রাখবেন, যেটা দেওয়া হয়েছিল হাতে, সেরকমই আমরা দু'জনে হলাম ব্রডহার্টেড।"

প্রাক্তন মেয়রের (Mayor Sovan Chatterjee) কথা পড়তে না পড়তেই বৈশাখী বলে উঠলেন, "আমার মনে হয়, ছোট চিন্তা থেকে মুক্ত করে রাখতে পারলে হৃদয় শুধু নিজের খেয়াল রাখে তাই নয়, আমাদেরও খেয়াল রাখে খুব ভাল করে। কাজেই একটু সুন্দর হৃদয় সুন্দর প্রজন্মের জন্ম দেয়। তাই হৃদয়কে ভাল রাখা, সুস্থ রাখা আমাদের সকলের কর্তব্য।

অতীত বলছে, ২০০৯ সালে প্রথমবার বৈশাখীর সঙ্গে দেখা হয় শোভনের (Sovan Baishakhi)। সেই দিন বৈশাখী কোন শাড়ি পরেছিলেন, তা আজও মনে গেঁথে রেখেছেন শোভন। শোভিত বান্ধবীর সেই ছবিটা মনে আসলেই শোভন মাঝে মধ্যেই গেয়ে ওঠেন জনপ্রিয় সেই গান, “তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ।”

শোভন-বৈশাখী (Sovan Baishakhi News) মানেই খবর। আর এই খবরেই বারবার বৈশাখী স্পষ্ট করেছেন, শোভনই তাঁর জীবনের কেন্দ্র। একমাত্র মেয়ে মেহুলকে নিয়ে গড়ে তুলেছেন সংসার। বিবাহিত শোভনের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা বিতর্ক হলেও, বৈশাখী অকপটে বলেন, এই সম্পর্ক তাঁর কাছে স্বাভাবিক ও পরিপূর্ণ।

শোভনের সঙ্গে প্রথম দেখা করতে যাওয়ার সময়ই বৈশাখীর এক সাংবাদিক বন্ধু পরামর্শ দিয়েছিলেন, “মন দিয়ে দেখবি শোভনদার হাত। এক হাতে ব্রেসলেট, আরেক হাতে ঘড়ি। উত্তম কুমারের মতো পাঞ্জাবিটা দেখতেও ভুলিস না।” সেই থেকে শুরু। আজ দু'জনেই দু'জনের রূপে, গুণে আপ্লুত। দু'জনেই দু'জনকে অবাক করেন মুহূর্তে মুহূর্তে।


```