Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখে এলেন সৌরভ, খোঁজ নিলেন স্বাস্থ্যের

গত বুধবার থেকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ত। শুক্রবার সন্ধেয় সেখানে যান সৌরভ।

সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখে এলেন সৌরভ, খোঁজ নিলেন স্বাস্থ্যের

শেষ আপডেট: 16 February 2024 20:45

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত বুধবার থেকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ত। শুক্রবার সন্ধেয় সেখানে যান সৌরভ।

পরিবার সূত্রের খবর, সৌরভের মা নিরূপাদেবী গত ১ ফেব্রুয়ারি থেকে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরই তাঁকে এখানে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, নিরূপাদেবী এখন অনেকটাই ভাল রয়েছেন। 

সৌরভের দাদা তথা সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দ্য ওয়ালকে জানান, মাকে দেখতে সৌরভ এর আগে দু'বার হাসপাতালে এসেছিলেন। এই নিয়ে শুক্রবার তৃতীয়বার তিনি মাকে দেখতে হাসপাতালে যান।

সূত্রের খবর, মাকে হাসপাতালে দেখতে গিয়ে সৌরভ জানতে পারেন সেখানে ভর্তি রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই সুকান্তর কেবিনে গিয়ে দেখা করেন। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। 

গত বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।


```