Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কর্তা সম্মান নষ্ট করছেন, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে কলকাতা পুলিশকে পাঠানো অভিযোগপত্রে সৌরভের তরফে কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি উত্তম সাহার নাম উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কর্তা সম্মান নষ্ট করছেন, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

সৌরভ গঙ্গোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 December 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনার ফুটবল দলের এক ফ্যান ক্লাবের (Argentina) কর্তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ তুলে কলকাতা পুলিশের (Kolkata police) দ্বারস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। লালবাজারের সাইবার সেলে লিখিত ভাবে অভিযোগ দায়ের করে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের দাবি, তাঁকে লক্ষ্য করে প্রকাশ্যে আপত্তিকর ও মিথ্যা বক্তব্য রাখা হয়েছে, যার জেরে তাঁর সামাজিক সম্মান এবং মানসিক শান্তি ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে কলকাতা পুলিশকে পাঠানো অভিযোগপত্রে সৌরভের তরফে কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি উত্তম সাহার নাম উল্লেখ করা হয়েছে। সৌরভের অভিযোগ, ওই ব্যক্তি জেনে বুঝে তাঁর বিরুদ্ধে বিদ্বেষমূলক, অসত্য এবং মানহানিকর মন্তব্য করে চলেছেন। প্রকাশ্যে এমন সব গুরুতর অভিযোগ তোলা হচ্ছে, যার বাস্তব কোনও ভিত্তিই নেই।

গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি (Messi in Kolkata)। প্রায় ২০ মিনিট মাঠে থাকার সময় তাঁকে ঘিরে ব্যাপক ভিড় জমে যায়। অভিযোগ, সেই ভিড়ের কারণে গ্যালারিতে থাকা বহু দর্শক মেসিকে ঠিকমতো দেখতে পাননি। মেসি চলে যাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে জনতার একাংশ— স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। সেই সময় মেসির সফরের মূল আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অনেকে (Yuba Bharati)।

এই ঘটনার আবহেই শতদ্রুর সঙ্গে সৌরভের নাম জড়িয়ে উত্তম সাহা কিছু মন্তব্য করেন বলে অভিযোগ। সেই মন্তব্যগুলিকেই আপত্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করে সৌরভ বৃহস্পতিবার লালবাজারে চিঠি পাঠান। চিঠিতে ঠিক কী ধরনের মন্তব্য করা হয়েছে, তার বিস্তারিত তথ্যও পুলিশকে জানিয়েছেন সৌরভ।

পুলিশকে পাঠানো চিঠিতে সৌরভ জানান, ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রশাসক হিসেবে দীর্ঘ দিনের পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে যে সুনাম অর্জন করেছেন, এই ধরনের ভিত্তিহীন মন্তব্য সেই সুনাম ক্ষুণ্ণ করারই চেষ্টা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

বুধবারই এসআইটির তদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। দুপুরের পর সেখানে যান ফরেন্সিক দলের বিশেষজ্ঞরাও। এসআইটি সূত্রে খবর, গত শনিবার ১৩ ডিসেম্বর যেদিন লিওনেল মেসি সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন, সেদিন নির্দিষ্ট একটি ব্লকের লোয়ার টিয়ার থেকে প্রথম বোতল ছোড়া হয়েছিল।

কোন ডিরেকশন বা দিক থেকে বোতলগুলো ছোড়া হয়েছিল, নির্দিষ্ট কোন ব্লক থেকে বোতল ছোড়া হয়েছিল সেই ব্যাপারে ফরেন্সিক বিশেষজ্ঞরা তাঁদের মতামত জানিয়েছেন স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী আধিকারিকদের।


```