Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: মৃত বিএলওদের পরিজনদের নিয়ে কমিশনের সামনে ধর্না তৃণমূলপন্থী কমিটির

দাবি, মৃত বিএলওদের পরিবারের জন্য আর্থিক সাহায্য করতে হবে। ইতিমধ্যেই কমিটির সদস্যরা সিইও দফতরের সামনে ধর্নায় বসে পড়েছেন।

SIR: মৃত বিএলওদের পরিজনদের নিয়ে কমিশনের সামনে ধর্না তৃণমূলপন্থী কমিটির

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 December 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআর (SIR West Bengal) আবহে ফের একবার সিইও দফতরের সামনে বিক্ষোভ 'বিএলও অধিকার রক্ষা কমিটি'র। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের (CEO West Bengal) সামনে স্লোগান তুলে বিক্ষোভ করতে থাকেন তৃণমূলপন্থী বিএলও-রা। বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিইও অফিসের বাইরে। তাঁদের দাবি, মৃত বিএলওদের পরিবারের জন্য আর্থিক সাহায্য করতে হবে। ইতিমধ্যেই কমিটির সদস্যরা সিইও দফতরের সামনে ধর্নায় বসে পড়েছেন।

গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। যদিও তৃণমূলপন্থী এই সংগঠনের বিক্ষোভে বিএলও-দের উপস্থিতি হাতে গোনা। এর আগে সোমবার যখন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সিইও দফতরে পৌঁছোন, তখন আগে থেকেই ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল এলাকা। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুভেন্দুদের দেখা মাত্রই ‘গো ব্যাক’ স্লোগান তুলতে থাকেন তাঁরা।

একই ছবি বৃহস্পতিবারও। এদিনও ব্যারিকেড ভেঙে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এদিন মৃত বিএলওদের পরিবারদের আর্থিক সাহায্য, সময় বাড়ানো-সহ একাধিক দাবিতে মিছিলের ডাক দেয় ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’।

মিছিলে মৃত বিএলওদের পরিজনরাও এদিন ছিলেন। কিন্তু পুলিশের তরফে সেই মিছিল আটকানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দফতরে আন্দোলনরত বিএলওরা ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায়। আন্দোলনকারীদের দাবি, ‘মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সময় চাওয়া হয়েছিল আগে থেকেই। কিন্তু তারপরও তাঁদের আটকানো হচ্ছে।”

দিনের পর দিন এই বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভ চলছে বলে নিরাপদ জায়গায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতর সরানোর দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনও জানান তিনি।

এদিকে, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের (BLO) কখনও অসুস্থতায়, কখনও 'আত্মহত্যায়' মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তর (CJI Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিএলওদের (BLO Death) কাজের পরিবেশ ও মানসিক চাপের জন্য সম্পূর্ণ দায় রাজ্য সরকারেরই (State Government)।

বিচারপতি মন্তব্য করেন, “যেখানে ১০ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে, সেখানে চাইলে ৩০ হাজারও মোতায়েন করা সম্ভব।” আদালতের কথায়— কর্মীদের ওপর চাপ এতটাই বেড়েছে যে মৃত্যুর ঘটনাও বাড়ছে, অথচ রাজ্য সরকারগুলি সমান ভাবে উদাসীন।


```