Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

SIR: মমতার বিধানসভা ভবানীপুরে এখনও পর্যন্ত ৪১ হাজার ফর্ম অসংগৃহীত, বৃহস্পতিবার তথ্য দিল কমিশন

বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র তথা ভবানীপুর বিধানসভার পরিসংখ্যান জানাল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর।

SIR: মমতার বিধানসভা ভবানীপুরে এখনও পর্যন্ত ৪১ হাজার ফর্ম অসংগৃহীত, বৃহস্পতিবার তথ্য দিল কমিশন

সিইও মনোজ আগরওয়াল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রফিকুল জামাদার

শেষ আপডেট: 4 December 2025 22:29

রফিকুল জামাদার

বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। ডিজিটাইজেশনের কাজও এগোচ্ছে পুরোদমে। বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচন কেন্দ্র তথা ভবানীপুর বিধানসভার (Bhawanipur assembly) পরিসংখ্যান জানাল মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) দফতর। তাতে দেখা যাচ্ছে, ভবানীপুর বিধানসভায় অসংগৃহীত ফর্মের (uncollectable enumeration form) সংখ্যা এদিন সকাল পর্যন্ত ছিল ৪১,৪৯৫।

তবে ভবানীপুরের তুলনায় ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিধানসভা কলকাতা বন্দরে (Kolkata Port) অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা আরও বেশি। সেখানে বর্তমানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার। অসংগৃহীত ফর্মের সংখ্যা সেখানে প্রায় সাড়ে ৫২ হাজার।

ঘটনা হল, গোটা কলকাতাতেই অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি। এর মধ্যে রয়েছে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, যে ভোটার পাকাপাকি ভাবে অন্যত্র চলে গেছে, যাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বা অন্যান্য কারণে ভোটারকে পাওয়া যায়নি।

ভবানীপুর বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২,০৬,২৯৫। এর মধ্যে ১,৫৭,৫২১টি ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। অর্থাৎ ডিজিটাইজড হয়েছে ৭৬.৩৬ শতাংশ ফর্ম। কিন্তু ৪১,৪৯৫ টি ফর্ম আনকালেক্টেবল থেকে গেছে। যা মোট ভোটারের ২০.১১ শতাংশ। 

এদিন পর্যন্ত কমিশনের দফতরে যে তথ্য এসেছে তাতে কলকাতা উত্তরে বর্তমান ভোটার তালিকার ৯ শতাংশই মৃত। এখানে মোট ভোটার ১৫, ০৬, ৩৩৯ জন। তার মধ্যে ২২.৯৭ শতাংশ ভোটারের এনুমারেশন ফর্ম বৃহস্পতিবার সকাল পর্যন্ত আনকালেকটেবল। সংখ্যায় তা প্রায় সাড়ে ৩ লক্ষ ( 3,46,059)। এর মধ্যে মৃত ভোটার রয়েছে ১ লক্ষ ৭ হাজার ৫৯১। যা মোট ভোটারের 7.14% শতাংশ।

কৌতূহলের ব্যাপার হল, ১৫ লক্ষ ভোটারের মধ্যে সাড়ে ৩ লক্ষ নাম বাদ গেলে কি  সমীকরণ বদলে যেতে পারে? অনেকে মনে করছেন, এখনই নিশ্চিত করে তা বলা যাবে না। তবে চমকে দেওয়ার মতোই এই পরিসংখ্যান। গড়ে প্রতি বিধানসভা আসনে ৫০ হাজারে এনুমারেশন ফর্ম আনকালেকটেবল থাকছে। যার মানে কলকাতা উত্তরের প্রতিটি বিধানসভায় ৫০ হাজার করে ভোটার গড়ে কমে যেতে পারে।

কলকাতা দক্ষিণের ব্যাপার স্যাপারও প্রায় একইরকম। ২০ শতাংশ অর্থাৎ ১,৮৮,৭৯০ টি ফর্ম এখনও পর্যন্ত আনকালেকটেবল। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৫৫৯৭১ বা ৬.১৭ শতাংশ। এই ভোটাররা হয় মৃত বা পাকাপাকি ভাবে অন্যত্র চলে গেছেন, বা তাঁদের খোঁজ পাওয়া যায়নি। 
এসআইআর প্রক্রিয়া এখনও চলছে। ১১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া চলবে। এখন দেখার সংখ্যাটা প্রকৃত পক্ষে কোথায় পৌঁছয়।


```