Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

কলকাতায় শুভাংশু শুক্লা: নিজস্ব মহাকাশকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে কী বললেন তিনি?

নিজস্ব মহাকাশকেন্দ্রের লক্ষ্য সময়সাপেক্ষ হলেও অনিবার্য। বক্তব্যে তাই পরিষ্কার আস্থা—আগামী দশকে মহাকাশ গবেষণায় ভারত আরও বড় পদক্ষেপ নিতে চলেছে।

কলকাতায় শুভাংশু শুক্লা: নিজস্ব মহাকাশকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে কী বললেন তিনি?

শুভাংশু শুক্লা

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 December 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসেই ভারতের ভবিষ্যৎ মহাকাশ-পরিকল্পনার কথা স্পষ্ট করে দিলেন নভশ্চর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার মিউজিয়াম অফ অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সে অনুষ্ঠানে জানান, দেশের নিজস্ব মহাকাশকেন্দ্র স্থাপন এখন স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর কথায়, ‘আগামী ১০–১৫ বছরের মধ্যে এটা হবেই হবে। ২০৩০ বা ২০৪০—তা বড় কথা নয়। মহাকাশ জয় ২০৪৭-এর বিকশিত ভারতের অঙ্গ।’

দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ অভিযান। উপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছিল? প্রশ্নের জবাবে হুবহু তুলে ধরলেন রাকেশ শর্মার বহুপ্রচারিত উত্তর—‘সারে জঁহা সে আচ্ছা!’ সহাস্য শুক্লা জানালেন, এই চেনা উত্তরটা আগেও দিয়েছেন এবং তাঁর অনুভূতিও রাকেশের চেয়ে আলাদা কিছু নয়।

কলকাতা শুভাংশুর কাছে স্মৃতির শহর। বিমানবাহিনীর প্রশিক্ষণ নিতে বারাকপুরে দীর্ঘ সময় কাটানোর স্মৃতিও উল্লেখ করেন তিনি। কলকাতা তাঁর চোখে, ‘বড় আদরের।’যেখানে আজ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন শুভাংশু। প্রথমে সেন্টার ফর স্পেস ফিজিক্সে স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গে সময় কাটানো। সেখানে থাকবে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব, তারপর তাঁর নামে তৈরি প্যাভিলিয়ন পরিদর্শন ও একটি মিউজিয়াম ভ্রমণ।

দিনের শেষে রয়েছে বিশেষ আলোচনা সভা। মেলে ধরবেন তাঁর মহাকাশযাপনের অভিজ্ঞতা। শিরোনাম: ‘My Experience in Space: The Final Frontier’। এই বৈঠকে যোগ দেবেন প্রফেসর ড. সন্দীপ চক্রবর্তী, ডিরেক্টর, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস রিসার্চ; ‘নাসা’-র বিজ্ঞানী ড. জয়দীপ মুখার্জি এবং অন্যান্য বিশেষজ্ঞ।

উল্লেখ্য, এ বছর ২৬ জুন অ্যাক্সিয়ম–৪ (Axiom-4) মিশনে তিন সহ-নভশ্চরের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে পৌঁছোন শুভাংশু। ১৫ জুলাই পৃথিবীতে অবতরণ। ভারতের মহাকাশ গবেষণার নয়া অধ্যায় রচনায় এই সফরকে গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখছেন মহাকাশ বিশেষজ্ঞরা। এতে সায় দিলেন শুভাংশু। তাঁর বার্তা—দেশের মহাকাশ-পরিকাঠামো দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তি, দক্ষতা ও পরিকল্পনা—সব ক্ষেত্রেই অগ্রগতি স্পষ্ট চোখে পড়ছে। নিজস্ব মহাকাশকেন্দ্রের লক্ষ্য সময়সাপেক্ষ হলেও অনিবার্য। বক্তব্যে তাই পরিষ্কার আস্থা—আগামী দশকে মহাকাশ গবেষণায় ভারত আরও বড় পদক্ষেপ নিতে চলেছে।


```