Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তদন্তের স্বার্থে এখনই জামিন দেওয়া হল না শতদ্রুকে, ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত

শতদ্রু দত্তের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে তাঁর পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। 

তদন্তের স্বার্থে এখনই জামিন দেওয়া হল না শতদ্রুকে, ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত

শতদ্রু দত্ত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 December 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী কাণ্ডে (Yuba Bharati) অভিযুক্ত শতদ্রু দত্তের (Shatadru Dutta) জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত (Alipore Court)। বৃহস্পতিবার শুনানিতে সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় জানান, যুবভারতীতে মেসিকে (Lionel Messi) আনার নামে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রায় ৩৫ হাজার দর্শক টিকিট কেটেছিলেন, যার মাধ্যমে আনুমানিক ১৯ কোটি টাকা আদায় হয়। পাশাপাশি সেদিনের বিশৃঙ্খলা ও অশান্তিতে প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বলেও আদালতে জানানো হয়।

শতদ্রু দত্তের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে তাঁর পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলেও আদালতে উল্লেখ করা হয়।

সরকারি পক্ষের বক্তব্য, এত বড় একটি অনুষ্ঠান আয়োজনের ক্ষমতা যাঁর আছে, তাঁর প্রভাব সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। আরও বলা হয়, ঘটনার দিন মাঠে বিশৃঙ্খলা শুরু হলেও তিনি সেখান থেকে সরে পড়েছিলেন।
সরকারি কৌঁসুলি আরও দাবি করেন, সরকারি দফতরের সঙ্গে চুক্তি হয় ১২ ডিসেম্বর, অথচ খাবার ও পানীয় সরবরাহের চুক্তি তার আগেই, নভেম্বর মাসে সম্পন্ন হয়েছিল। এতে আয়োজকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। এই মামলার তদন্তে ইতিমধ্যেই ২১ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলে আদালতকে জানানো হয়।

অন্যদিকে, শতদ্রু দত্তের আইনজীবী সৌম্যজিৎ রাহা সওয়াল করে বলেন, এটি একটি সম্পূর্ণ পেশাদার সংস্থার আয়োজন করা অনুষ্ঠান ছিল। প্রশাসন ও সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হয়েছিল। তাঁর দাবি, সংস্থাটি আগেও দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান সফলভাবে করেছে এবং পেশাদারিত্ব প্রমাণ করেছে। তিনি আদালতকে জানান, ৭ নভেম্বরই বিধাননগর কর্তৃপক্ষের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাওয়া গিয়েছিল।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ঘটনার পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আয়োজক সংস্থার তরফে কোনও নিয়মভঙ্গ করা হয়নি বলেও দাবি করা হয়। তিনি আরও বলেন, গোয়েন্দা দফতরের তদন্তেও অশান্তির পেছনে সরাসরি কোনও অপরাধমূলক ভূমিকার প্রমাণ মেলেনি এবং ইতিমধ্যেই ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।

শতদ্রু দত্তের শারীরিক অসুস্থতার প্রসঙ্গও আদালতে তোলা হয়। তাঁর আইনজীবীর দাবি, একাধিক জটিল রোগে ভুগছেন শতদ্রু এবং তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন না। বিখ্যাত ফুটবলারের অন্য রাজ্যে অনুষ্ঠানের কারণে সফরের প্রস্তুতি নিচ্ছিলেন মাত্র।

তবে সব পক্ষের সওয়াল শুনে আদালত মনে করেছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে জামিন দেওয়া ঠিক হবে না। ফলে শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ করে তাঁকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


```