Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Lionel Messi GOAT Tour: মেসির ভারত সফরে খরচ কত? শতদ্রুকে জেরায় সামনে এল ১০০ কোটির অঙ্ক!

কীভাবে এতজন মাঠের ভেতরে ঢুকে পড়ল, কার নির্দেশে প্রবেশপত্র বাড়ানো হল, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দায়-ই বা কাদের?

Lionel Messi GOAT Tour: মেসির ভারত সফরে খরচ কত? শতদ্রুকে জেরায় সামনে এল ১০০ কোটির অঙ্ক!

শতদ্রু দত্ত ও মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 December 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর ঘিরে উন্মাদনা যেমন ছিল, তেমনই কলকাতার অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর বিতর্কও ওঠে তুঙ্গে। যেখানে এবার নতুন মাত্রা যোগ করল টাকার হিসেব (Satadru Dutta Lionel Messi)। তদন্তকারীদের সামনে মুখ খুললেন ‘গোট ট্যুরে’র মূল আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta)। তাঁর বয়ান অনুযায়ী, মেসির ভারত সফরের মোট খরচ ছিল প্রায় ১০০ কোটি টাকাযার সিংহভাগই গিয়েছে খোদ বিশ্বফুটবল তারকার পারিশ্রমিকে।

মেসির পারিশ্রমিক ও করের হিসেব

সংবাদ সংস্থা পিটিআইয়ের (Press Trust of India) রিপোর্ট অনুযায়ী, তদন্তকারী বিশেষ দলকে (SIT) শতদ্রু দত্ত জানিয়েছেনমেসিকে এই সফরের জন্য দেওয়া হয়েছে প্রায় ৮৯ কোটি টাকা। পাশাপাশি ভারত সরকারকে কর বাবদ আরও ১১ কোটি টাকা। অর্থাৎ, সব মিলিয়ে সাকুল্যে ব্যয় দাঁড়াচ্ছে ১০০ কোটিতে।

এই বিপুল অঙ্কের উৎস নিয়েও ব্যাখ্যা দিয়েছেন দত্ত (Satadru Dutta Lionel Messi)। তাঁর দাবি, মোট খরচের প্রায় ৩০ শতাংশ এসেছে স্পনসরদের কাছ থেকে। বাকি ৩০ শতাংশ জোগাড় হয়েছে টিকিট বিক্রি করে। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে (Salt Lake Stadium) মেসিকে একঝলক দেখার জন্য হাজার হাজার দর্শক চড়াদামের টিকিট কেটেছিলেন। কিন্তু মাঠে বিশৃঙ্খলা শুরু হতেই সেই উত্তেজনা ক্ষোভে বদলে যায়। ভাঙচুর হয় গ্যালারির চেয়ার, লণ্ডভণ্ড গোটা অনুষ্ঠান।

ভেঙে পড়া নিরাপত্তা

তদন্তে শতদ্রু আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, শুরুতে মাত্র ১৫০টি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান চলাকালীন এক ‘অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিস্টেডিয়ামে পৌঁছন। তাঁর হস্তক্ষেপেই পাসের সংখ্যা হঠাৎ তিনগুণ হয়ে যায়। এর ফলেই ভেঙে পড়ে পুরো নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা।

এখন পুলিশ খতিয়ে দেখছে, এই অতিরিক্ত প্রবেশাধিকারই মাঠে দর্শকদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মূল কারণ কি না। তদন্তকারীদের কাছে শতদ্রুর বক্তব্য, মেসির (Satadru Dutta Lionel Messi) নিরাপত্তার দায়িত্বে থাকা বিদেশি সংস্থার তরফে আগেই জানানো হয়েছিলপিছন থেকে ছোঁয়া বা জড়িয়ে ধরা মেসি একেবারেই পছন্দ করেন না। কিন্তু বারবার মাইকে অনুরোধ জানানো সত্ত্বেও মাঠে থাকা কেউই ‘সংযম’ দেখাননি।

অরূপ বিশ্বাসের ভূমিকা ও তদন্তের অভিমুখ

এই ঘটনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানের সময় তাঁকে মেসির খুব কাছাকাছি দেখা গিয়েছিল। অভিযোগ, প্রভাব খাটিয়ে আত্মীয় ও পরিচিতদের মাঠে ঢোকার সুযোগ করে দেন তিনি। চাপ বাড়তেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান অরূপ।

বর্তমানে সিট (SIT) খতিয়ে দেখছেকীভাবে এতজন মাঠের ভেতরে ঢুকে পড়ল, কার নির্দেশে প্রবেশপত্র বাড়ানো হল, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দায়-ই বা কাদের? ১০০ কোটির সফর শেষে প্রশ্নটা তাই শুধু অর্থের নয়দায়িত্ব আর জবাবদিহিরও।


```