Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিধানসভায় অসুস্থ শঙ্কর ঘোষ, অ্যাম্বুলেন্স ডেকে বিজেপি বিধায়ককে হাসপাতালে পাঠালেন শুভেন্দু

বিধানসভায় অসুস্থ শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। অ্যাম্বুল্যান্স ডেকে বিজেপি (BJP) বিধায়ককে হাসপাতালে পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

 

বিধানসভায় অসুস্থ শঙ্কর ঘোষ, অ্যাম্বুলেন্স ডেকে বিজেপি বিধায়ককে হাসপাতালে পাঠালেন শুভেন্দু

অসুস্থ শঙ্কর ঘোষ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 September 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় অসুস্থ শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। অ্যাম্বুলেন্স ডেকে বিজেপি (BJP) বিধায়ককে হাসপাতালে পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বাঙালির গর্ব বাংলা ভাষা। আর সেই ভাষাকে কেন্দ্র করেই মঙ্গলবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা। কিন্তু বৃহস্পতিবার আলোচনার শুরুতেই ছন্দপতন। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। প্রশ্ন তোলেন, “আমাদের বলতে দেওয়া হল না কেন?” মুহূর্তে উত্তাল হয়ে ওঠে কক্ষ। শুরু হয় হট্টগোল, স্লোগান, টেবিল চাপড়ানি। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বিধায়করা ঘিরে ধরেন স্পিকারকে।

 

চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একের পর এক বিধায়ককে শান্ত করার চেষ্টা করেও ফল মেলেনি। হইহট্টগোলের মধ্যেই স্পিকারের অনুমতিতে বিজেপির অগ্নিমিত্রা পাল বক্তব্য রাখেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। যা নিয়ে উত্তেজনা আরও চরমে ওঠে।

কিন্তু সেখানেই শেষ নয়। মার্শাল এসে তাঁকে কক্ষ থেকে বের করতে চাইলে শুরু হয় টানাটানি। বিধানসভা কক্ষ ছেড়ে যেতে রাজি হননি শঙ্কর ঘোষ। শুয়ে পড়েন নিজের আসনেই। পাশে দাঁড়ান অগ্নিমিত্রা পাল-সহ একঝাঁক বিজেপি বিধায়ক। 

পরে অবশ্য শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বের করে দেন মার্শাল। দীর্ঘ বচসায় অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। তার পরই বিজেপি বিধায়ককে হাসপাতালে নিয়ে যেতে বিধানসভায় অ্যাম্বুলেন্স ঢোকে। শঙ্করকে সেই অ্যাম্বুলেন্সে তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, শঙ্করকে জে এন রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বস্তুত, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণ শুরু হতেই উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ বিধানসভা।

স্লোগানের ঝড়— “ওয়ান টু থ্রি ফোর, তৃণমূলের সবাই চোর” বনাম “মোদী ছোড়, গোদি চোর”—দু'পক্ষের রাজনৈতিক লড়াইয়ে কার্যত চাপা পড়ে ভাষার অধিকারের প্রশ্ন।

স্পিকার বারবার অনুরোধ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, বলেন, "এটা তামাশার জায়গা নয়"। কিন্তু কেউ কারও কথা শুনতে নারাজ। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, “আপনারা একতরফা স্লোগান দিলে, জনগণের ধাক্কা দিয়ে আপনাদের বিধানসভায় জিরো করে দেব।”

এরপরেই গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বাংলা ভাষার অপমান করলে, মানুষ ক্ষমা করবে না। বিজেপি বাংলা জানে না, জানে না বাংলার আন্দোলনের ইতিহাস। স্বাধীনতা সংগ্রামে যাদের অস্তিত্বই ছিল না, তারা আজ বড় বড় কথা বলছে।”

হুঁশিয়ারির সুরে মমতা এও বলেন, "আপনারা কি ভেবেছেন বাংলাটাকেও কন্ট্রোল করবেন ? এতবড় ক্ষমতা?"এর পরই রবীন্দ্রনাথের গান উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার মাটি, বাংলার জল”—এই মাটির ইতিহাস কেউ মুছতে পারবে না।”


```