Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দুষ্কৃতীর সঙ্গে হাত মেলাচ্ছেন! কলকাতা পুলিশের অফিসারকে তীব্র তিরস্কার হাইকোর্টের

দুষ্কৃতীর সঙ্গে হাত মিলিয়ে আক্রান্তকেই বিপদে ফেলার চেষ্টার অভিযোগ উঠল গল্ফগ্রিন থানার তদন্তকারী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।

দুষ্কৃতীর সঙ্গে হাত মেলাচ্ছেন! কলকাতা পুলিশের অফিসারকে তীব্র তিরস্কার হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 February 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: দুষ্কৃতীর সঙ্গে হাত মিলিয়ে আক্রান্তকেই বিপদে ফেলার চেষ্টার অভিযোগ উঠল গল্ফগ্রিন থানার তদন্তকারী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এ বিষয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।

বুধবার ওই মামলাতে গল্ফগ্রিন থানার সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে তীব্র তিরস্কার করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির স্পষ্ট নির্দেশ, 'দক্ষতার সঙ্গে কাজ করতে হলে কলকাতা পুলিশে থাকুন, না হলে বেঙ্গল পুলিশে চলে যান!'

আগামী ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন কেস ডায়েরি সমেত ওই পুলিশ কর্মীকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ঘটনায় ক্ষুব্ধ বিচারপতিকে এজলাসে এও বলতে শোনা যায়, না হলে বিভাগীয় তদন্তের নির্দেশ দেব। 

আদালত সূত্রের খবর, গত বছরের ১২ সেপ্টেম্বর গল্ফগ্রিন থানা এলাকায় দুষ্কৃতী হামলার শিকার হন অভিনব সাহা নামে এক ব্যক্তি। তাঁকে মারধরের অভিযোগ ওঠে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। মারের চোটে অভিনববাবু পক্ষাঘাতগ্রস্তও হয়ে পড়েন।

সাহা পরিবারের অভিযোগ, পুলিশে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। উল্টে মামলার তদন্তকারী অফিসার দুষ্কৃতীকেই আড়াল করার চেষ্টা করে বলে অভিযোগ। এ নিয়েই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই ভরা এজলাসে তদন্তকারী আধিকারিককে তীব্র তিরস্কার করেন বিচারপতি। 


```