Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনে আসন না পেয়ে যাত্রীদের মুখে পেপার স্প্রে মারলেন তরুণী! শিয়ালদহ শাখায় মহিলা কামরায় শোরগোল

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের মহিলা কামরায় যাত্রীরা এক তরুণীর উপর চিৎকার করছেন। তাঁর ভিডিও করছেন অনেকেই। অভিযোগ, ভিডিওতে দেখা যাওয়া সবুজ কুর্তি পরা তরুণী ট্রেনে উঠেই আসনের খোঁজ করতে শুরু করেন।

ট্রেনে আসন না পেয়ে যাত্রীদের মুখে পেপার স্প্রে মারলেন তরুণী! শিয়ালদহ শাখায় মহিলা কামরায় শোরগোল

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 October 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে উঠে বসার আসন না পেয়ে অদ্ভুত আচরণ করলেন এক তরুণী যাত্রী। মুহূর্তে বিশৃঙ্খল তৈরি হয় শিয়ালদহ শাখায়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের মহিলা কামরায় যাত্রীরা এক তরুণীর উপর চিৎকার করছেন। তাঁর ভিডিও করছেন অনেকেই। অভিযোগ, ভিডিওতে দেখা যাওয়া সবুজ কুর্তি পরা তরুণী ট্রেনে উঠেই আসনের খোঁজ করতে শুরু করেন। সকলকে জিজ্ঞাসা করেন তাঁরা কোথায় নামবেন। কিন্তু আসন না পেয়ে রাগে ব্যাগ থেকে পেপার স্প্রের বোতল বের করে অন্য যাত্রীর মুখে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।

পাশে থাকা এক মহিলা তাঁকে থামানোর চেষ্টা করলে, ওই তরুণী আরও রেগে গিয়ে পুরো কামরায় পেপার স্প্রে ছিটিয়ে দেন। মুহূর্তের মধ্যেই কামরার ভিতরে তীব্র গন্ধে সবাই কাশতে শুরু করেন। চোখ ও গলায় জ্বালা করে, শ্বাস নিতে কষ্ট হয়। দু’জন শিশুও অসুস্থ হয়ে পড়ে। এরপরই মহিলা যাত্রীরা তাঁর উপর চড়াও হয়। পরে অভিযুক্তকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার পরে যাত্রীরা দাবি করেন, এমন বেপরোয়া কাজের জন্য ওই যাত্রীর কঠোর শাস্তি হওয়া উচিত। আত্মরক্ষার জন্য যে পেপার স্প্রে ব্যবহার হয়, সেটি অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করা ঠিক নয়। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই ভিডিওর কমেন্ট বক্সে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'আসন না পাওয়া তো নিরাপত্তারই বিষয়! উনি ভুল কী করেছেন?' কেউ আবার লিখেছেন, 'যেখানে ব্যবহার করা উচিত সেখানে তো ব্যবহার করা হয় না।' মজার বিষয় হল, এই ভিডিওতে 'পেপার স্প্র' নামের একটি আইডি থেকে কমেন্ট এসেছে, লেখা হয়েছে, 'আমার দোষ নয়, উনি আমাকে ভুল জায়গায় ব্যবহার করেছেন।'


```