Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরের লাইট জ্বলছে, তবুও লাঠি দিয়ে, তালা ভেঙে চুরির চেষ্টা করল চোর, ক্যামেরায় ধরা পড়ল কীর্তি

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, চোর দরজার একটি অংশ দিয়ে লাঠির সাহায্যে প্রথমে বিছানায় রাখা হেডফোন চুরির চেষ্টা করছে। 

ঘরের লাইট জ্বলছে, তবুও লাঠি দিয়ে, তালা ভেঙে চুরির চেষ্টা করল চোর, ক্যামেরায় ধরা পড়ল কীর্তি

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 October 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: নিজের ঘরে ঘুমোচ্ছিলেন বাড়ির মালিক। হঠাৎ কিছু আওয়াজ পেতেই জেগে ওঠেন তিনি। দেখতে পান, ঘরের দরজা একটি অংশ দিয়ে  কায়দা করে চুরির চেষ্টা করছে চোর। সেইসময় চোর ধরতে ছুটে গেলেন না তিনি, বরং গোটা ঘটনাটি এক জায়গায় থেকেই ভিডিও করলেন (Man Records a Thief Breaking Into His House), যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, চোর দরজার একটি অংশ দিয়ে লাঠির সাহায্যে প্রথমে বিছানায় রাখা হেডফোন চুরির চেষ্টা করছে। কিন্তু লাঠিটি হাত ফসকে পড়ে যাওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু তাতেও চোর থেমে থাকে না।

একহাত দরজার ওই অংশ দিয়ে ঢুকিয়েই তালা, ছিটকানি খুলতে থাকে। এদিকে তখনও তাকে বাধা দিতে যান না বাড়ি মালিক, উল্টে দূরে দাঁড়িয়ে ভিডিও করতে থাকেন।

এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশের মধ্যে হাসির রোল উঠেছে আবার অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'আমি ওখানে থাকলে হাতটাই কেটে নিতাম', আবার কেউ লিখেছেন, 'পুরো ঘটনাটাই সাজানো', আরও একজনের মন্তব্য, 'কোনও চোর এত আওয়াজ করে চুরি করবে না। যেখানে সে দেখতে পাচ্ছে ঘরের লাইট জ্বলছে, মনে হচ্ছে সবটা সাজানো।'     


```