Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'স্ত্রী ২' ছবির গানে আপন মনে নাচ মেহুর, ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, 'এখন থেকেই সুপারস্টার'

ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনের নেটিজেনরা মেহুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, 'এখন থেকেই সুপারস্টার'।  

'স্ত্রী ২' ছবির গানে আপন মনে নাচ মেহুর, ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, 'এখন থেকেই সুপারস্টার'

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 October 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই তাকে প্রায়ই দেখা যায়। তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে আগেও। এবার আরও একটি ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে, 'স্ত্রী ২' ছবির গানে আপন মনে নেচে চলেছে 'তোমাদের মেহু' (Tomader Mehu)। ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রাজকুমার রাও (Rajkumar Rao) অভিনীত সিনেমা 'আয়ি নেহি...' গানে আপন মনে নেচে চলেছে মেহু। কখনও কোমর দোলাচ্ছে, আবার কখনও আয়নার সামনে নিজেকে দেখছে আর নেচে চলেছে। পায়ে রয়েছে ঝুমুর, যার আওয়াজে আরও স্নিগ্ধ হয়ে উঠছে দৃশ্যটা।

 

সোশ্যাল মিডিয়ার (Social Media) একটি পেজ 'তোমাদের মেহু', শিশুটির বয়স সবে ২ পেরিয়েছে কিন্তু ফলোয়ার্স ৯ লক্ষেরও বেশি। তার বাবা-মা মিলে পেজটি চালান। দৈনন্দিন জীবনে মেহুর কাটানো মুহূর্তগুলি তুলে ধরা হয় দর্শকদের জন্য।  

ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনের নেটিজেনরা মেহুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, 'এখন থেকেই সুপারস্টার'।  কেউ লিখেছেন, 'বেস্ট ড্যান্সার'। এইরকমই আরও একাধিক কমেন্টে মেহুকে ভালবাসা দিয়েছেন সকলে।


```