Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সল্টলেকে অতিরিক্ত ভাড়া না পেয়ে মহিলা যাত্রীকে হেনস্থা! গ্রেফতার ক্যাব চালক

কারণ হিসেবে চালক জানান, বৃষ্টির কারণে গাড়ির ক্ষতি হয়েছে, রাস্তা খারাপ, যানজট তীব্র—এসব কারণেই অ্যাপ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে হবে।

 সল্টলেকে অতিরিক্ত ভাড়া না পেয়ে মহিলা যাত্রীকে হেনস্থা! গ্রেফতার ক্যাব চালক

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 25 July 2025 20:57

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টিভেজা শুক্রবার সকাল। অফিস টাইমে যখন সল্টলেকের (Saltlake) রাস্তায় গাড়ির গতি শ্লথ, তখনই ঘটল এক নিন্দনীয় ঘটনা। ক্যাব চালকের (Cab Driver) দৌরাত্ম্যে বিপাকে পড়লেন এক মহিলা যাত্রী (Woman)। অতিরিক্ত ভাড়া চেয়ে না-পাওয়ায় তাঁকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। ইতিমধ্যে বিধাননগর পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে সল্টলেকের ডিএফ ব্লকে। অভিযোগ, বাগুইআটি থেকে গন্তব্যে পৌঁছে মহিলা যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া দাবি করেন চালক শাহবাজ আলি। কারণ হিসেবে চালক জানান, বৃষ্টির কারণে গাড়ির ক্ষতি হয়েছে, রাস্তা খারাপ, যানজট তীব্র—এসব কারণেই অ্যাপ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে হবে।

কিন্তু ওই মহিলা যাত্রী অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায়, তর্কাতর্কির সূত্রপাত। অভিযোগ, এরপর চালক মহিলাকে গাড়ি থেকে নামিয়ে কিল-ঘুষি ও পেটে লাথি মারেন। যন্ত্রণায় কাতর হয়ে মহিলাই পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ওই চালকের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ।

সল্টলেক, নিউটাউন, শাপুরজি, এই অফিস পাড়াগুলিতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই এলাকায় মহিলা নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই প্রমিলা পুলিশ ইউনিট ‘উইনার্স’ মোতায়েন আছে। কিন্তু এত কিছুর পরেও এই ধরণের ঘটনা প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বলে মত স্থানীয়দের। 


```