Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'রেশন দুর্নীতির সঙ্গে জড়িত নই'! ইডির ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আর কী বললেন ঋতুপর্ণা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডাকে সাড়া দিয়ে বুধবার বেলা সাড়ে ১২টার কিছু পরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী।

'রেশন দুর্নীতির সঙ্গে জড়িত নই'! ইডির ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আর কী বললেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা ঘোষ। 

শেষ আপডেট: 19 June 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডাকে সাড়া দিয়ে বুধবার বেলা সাড়ে ১২টার কিছু পরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বাইরে এসে ঋতুপর্ণার দাবি, "রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে আমার কোনও যোগ নেই।"

কী কথা হল তদন্তকারী অফিসারদের সঙ্গে, এ সম্পর্কে অবশ্য বিশেষ কিছু বলতে চাননি অভিনেত্রী। ঋতুপর্ণা বলেন, "ওরা আমার কাছে কিছু নথি চেয়েছিলেন, সেগুলো জমা দিতে এসেছিলাম। কয়েকটি বিষয়ে ওনারা আমার কাছে জানতেও চেয়েছিলেন। তদন্তের স্বার্থে এ ব্যাপারে বাইরে কিছু বলতে পারব না।"

ইডি সূত্রের খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর নির্ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে এদিন তলব করা হয়েছিল। ওই সংক্রান্ত বিষয়েই তদন্তকারীরা এদিন অভিনেত্রীকে বেশ কিছু প্রশ্ন করেন। 

এর আগে গত ৫ জুন এই মামলায় অভিনেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু ঋতুপর্ণা তখন বিদেশে ছিলেন। তাই মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন, তাঁর পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়। দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই মতো এবার হাজিরা দিলেন অভিনেত্রী।

এদিন ইডি দফতরে পৌঁছনোর আগে নিজের হিসাবরক্ষককে পাঠিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণা। সেইমতো সকালেই সিজিও কমপ্লেক্সে কাগজপত্র নিয়ে চলে আসেন ঋতুপর্ণার হিসাবরক্ষক। পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দেন তিনি।

এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেসময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।


```