Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাসে চড়ে অফিসে যান? ৬ মাস পর বন্ধ হয়ে যাবে কলকাতার একাধিক রুটের বাস

আর মাত্র ৬ মাস। তার পরই শহর কলকাতায় চলাচল করা বেসরকারি বাসের সংখ্যা অর্ধেক হয়ে যাবে! ফলে রাস্তায় বেরিয়ে বাসের জন্য যাত্রীদের হয়রানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বাসে চড়ে অফিসে যান? ৬ মাস পর বন্ধ হয়ে যাবে কলকাতার একাধিক রুটের বাস

শেষ আপডেট: 14 December 2023 18:42

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ৬ মাস। তার পরই শহর কলকাতায় চলাচল করা বেসরকারি বাসের সংখ্যা অর্ধেক হয়ে যাবে! ফলে রাস্তায় বেরিয়ে বাসের জন্য যাত্রীদের হয়রানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

কেন? বেসরকারি বাস মালিকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ২০২৪ সালের ৩১ জুলাইয়ের মধ্যে শহরের অর্ধেক বাসের বয়স ১৫ বছর অতিক্রান্ত হবে। ১৫ বছরের মেয়াদ ফুরিয়ে যাওয়া বাস আর চালানো যাবে না বলে নির্দেশ রয়েছে আদালতের।

পরিবেশ দূষণ সংক্রান্ত একটি মামলায় ২০০৯ সালের অগস্টে এ ব্যাপারে আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে, মেয়াদ উর্ত্তীণ বাস চালানো যাবে না কলকাতার রাস্তায়। বাসের সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

পরিবহণ দফতর সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা শহরে চলাচল করা বেসরকারি বাসের সংখ্যা প্রায় পাঁচ হাজার। বাস মালিকদের বক্তব্য, এই মুহূর্তে নতুন বিএস সিক্স বাস রাস্তায় নামাতে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হবে। এদিকে পরিবহণ ব‌্যবসার যা হাল, তাতে বিপুল পরিমাণ এই টাকা খরচ করে কতজন বাস নামাতে পারবেন তা নিয়ে সন্দেহ থাকছে।

এব্যাপারে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কোভিডের সময় পরিবহণ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিন কোনও বাস চলাচল করেনি। তাই সময়সীমা ২ বছর বৃদ্ধির জন্য পরিবহণ দফতরের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তারা এ বিষয়ে এখনও কোনও উত্তর দেয়নি। ফলে পুরনো বাস তুলে নেওয়া ছাড়া বাস মালিকদের সামনে বিকল্প কোনও রাস্তা নেই।”

আগামী বছরের মাঝামাঝি সময় থেকে কলকাতা শহরের রাস্তায় বাসের সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়। বাড়বে যাত্রী দুর্ভোগও।


```