Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

RG Kar: দিল্লি গেলেন নির্যাতিতার বাবা-মা, দেখা করবেন সিবিআই ডিরেক্টর, অমিত শাহর সঙ্গে

আরজি করের নির্যাতিতার বাবা-মা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। তাঁরা সরাসরি তাঁর পদত্যাগ চেয়েছেন। 

RG Kar: দিল্লি গেলেন নির্যাতিতার বাবা-মা, দেখা করবেন সিবিআই ডিরেক্টর, অমিত শাহর সঙ্গে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 August 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিল্লি (New Delhi) গেলেন আরজি কর নির্যাতিতার বাবা-মা। সিবিআই ডিরেক্টর (CBI) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার কথা তাঁদের। ন্যায়বিচারের দাবিতে গত ১ বছর ধরে তাঁরা আন্দোলন করছেন। সঞ্জয় রায়ের সাজা হলেও তাঁদের মতে, আরও অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। কাউকেই ধরতে উদ্যোগী নয় তদন্তকারী সংস্থা। সেই প্রেক্ষিতেই সিবিআই ডিরেক্টর এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তাঁরা। 

আরজি করের নির্যাতিতার বাবা-মা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। তাঁরা সরাসরি তাঁর পদত্যাগ চেয়েছেন। নির্যাতিতার বাবা-মার বক্তব্য, প্রথম দিন থেকে অন্যায় করে চলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ-প্রশাসন তাঁদের টাকার লোভ দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এমনকী তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়েও দেওয়া হয়েছিল, যাতে সব চাপা পড়ে যায়। এই প্রেক্ষিতেই তাঁদের সাফ কথা, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ব্যর্থ। 

দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দেন তাঁরা। বলেন, রাজ্য সরকার আদতে তাঁদের ভয় পেয়ে নবান্ন অভিযান আটকাতে নানা পন্থা নিয়েছে। কিন্তু তাঁদের পাল্টা হুঁশিয়ারি, মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন কেউ আটকাতে পারবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নির্যাতিতার বাবা বলেন, ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া মুখ্যমন্ত্রী আর কিছু ভাবেন না। তাই তাঁদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নবান্ন অভিযানের বিরুদ্ধে গেছেন।

৯ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন সেই কর্মসূচি রুখতে। সেই পরিপ্রেক্ষিতেই নির্যাতিতার মায়ের দাবি, ''আমাদের বিশ্বাস, মেয়ের খুন-ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীও জড়িত। সেই কারণেই নবান্ন অভিযান হতে দিতে চাইছেন না তিনি। কিন্তু আমরা পিছিয়ে আসব না, মেয়ের বিচারের দাবিতে আন্দোলন করে যাব।''  


```