Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অসুস্থ আরজি করের নির্যাতিতার মা! নিয়ে যাওয়া হল হাসপাতালে, উঠল রেসকোর্সের পাশের অবস্থান

পুলিশি ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছেন নির্যাতিতার মা। তাঁকে ইতিমধ্যে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ আরজি করের নির্যাতিতার মা! নিয়ে যাওয়া হল হাসপাতালে, উঠল রেসকোর্সের পাশের অবস্থান

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 August 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন। আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর পূর্ণ হওয়ার দিনে নবান্ন অভিযান (Nabanna Abhijan) করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু নির্যাতিতার বাবা-মা তাতে সফল হননি। উল্টে পুলিশি ধস্তাধস্তিতে অসুস্থ (Fall Ill) হয়ে পড়েছেন নির্যাতিতার মা। তাঁকে ইতিমধ্যে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবান্ন অভিযান শুরুর পরই পার্কস্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময়ই অভিযোগ ওঠে, পুলিশ লাঠিচার্জ (lathicharge) করার সময় নির্যাতিতার বাবা-মাকেও মারধর করে। পরে আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মা নিজেরা জানান, মারের কথা। নির্যাতিতার মা অভিযোগ করেন, ''আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে।'' পরবর্তী সময়ে রেসকোর্সে চত্বরে ব্যারিকেডের সামনে অবস্থানে বসেন তাঁরা। তবে নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়ায় সেই অবস্থান উঠে যায়।

সূত্রের খবর, অবস্থানে থাকাকালীনই অসুস্থ বোধ করছিলেন নির্যাতিতার মা। আন্দোলনকারীরাই তাঁকে জল দেন। অভিযোগ, পুলিশের কাছে জল চাওয়া হলেও দেওয়া হয়নি। ফলে নির্যাতিতার মায়ের অসুস্থতা না কমায়, তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে পার্কস্ট্রিটের অন্য প্রান্ত অবস্থানে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই খবর পেয়ে অবস্থান তুলে নেন। সংবাদমাধ্যমে জানান, পুলিশ লাঠিচার্জ করেছে। তাতে শুধু নির্যাতিতার বাবা-মা নন, শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। অনেকে হাসপাতালে ভর্তি। একই সঙ্গে জানান, নির্যাতিতার মাকে দেখতে হাসপাতালে যাবেন তিনি। 

এদিনের বিক্ষোভ শুরু হতেই নির্যাতিতার বাবা-মা বলেছিলেন, পুলিশ প্রথম থেকেই তাঁদের আটকানোর চেষ্টা করেছে। কার্যত চোর-পুলিশ খেলে তাঁদের নবান্ন অভিযানের জন্য আসতে হয়েছে। পরে পুলিশের উদ্দেশে নির্যাতিতার বাবার প্রশ্নও ছিল, “হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছে, তাহলে আটকাচ্ছেন কেন?'' তবে পুলিশ যাবতীয় অভিযোগ অস্বীকার করে। পাশাপাশি এও জানায়, তাঁদের একাধিক অফিসারও আহত। 


```