Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ উড়ালপুলে মেরামতির কাজ শুরু, পুজোর মধ্যে আমজনতার ভোগান্তি কমাতে উদ্যোগী কেএমডিএ

গত কয়েক মাসের টানা বর্ষণে শিয়ালদহ উড়ালপুলের অবস্থা বেহাল হয়েছিল। সেই জায়গাতেই এখন ৫০ মিমি পুরু বিটুমিনাস ম্যাক্যাডাম স্তর দেওয়া হচ্ছে, যার উপর বসবে আরও একটি ২৫ মিমি পুরু ম্যাস্টিক স্তর।

শিয়ালদহ উড়ালপুলে মেরামতির কাজ শুরু, পুজোর মধ্যে আমজনতার ভোগান্তি কমাতে উদ্যোগী কেএমডিএ

শিয়ালদহ উড়ালপুল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 September 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে (Durga Puja) নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তৎপর কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)। ইতিমধ্যেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ সেতু (Flyover) ও রাস্তার সংস্কারকাজ (Renovation) সম্পূর্ণ হয়েছে। ইএম বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ এবং ৪ নম্বর ব্রিজের কাজ শেষ হওয়ার পর এ বার শিয়ালদহ উড়ালপুলের (Sealdah Bridge) রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে পুরোদমে।

গত কয়েক মাসের টানা বর্ষণে শিয়ালদহ উড়ালপুলের অবস্থা বেহাল হয়েছিল। সেই জায়গাতেই এখন ৫০ মিমি পুরু বিটুমিনাস ম্যাক্যাডাম স্তর দেওয়া হচ্ছে, যার উপর বসবে আরও একটি ২৫ মিমি পুরু ম্যাস্টিক স্তর। কেএমডিএ-র তরফে জানানো হয়েছে, সোমবারের মধ্যেই এই বিটুমিনাস স্তরের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শিয়ালদহ ছাড়াও শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ উড়ালপুলের সারাইও শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতুর দক্ষিণমুখী অ্যাপ্রোচ র‍্যাম্প, জিরাট ব্রিজ এবং জীবনানন্দ সেতুর ক্ষতিগ্রস্ত রাস্তা। একইসঙ্গে বাঘাযতীন রেল ওভারব্রিজের দুই দিকের সংস্কারও সম্পূর্ণ হয়েছে। শুধু রাস্তা নয়, উড়ালপুলগুলির রেলিংয়েও চলছে নতুন রংয়ের প্রলেপ।

কেবল কলকাতা নয়, হাওড়ার একাধিক রাস্তারও নবীকরণ হচ্ছে। বেহাল অবস্থার কারণে দুই চাকার গাড়ি চালকদের জন্য বিপজ্জনক হয়ে ওঠা বেনারস রোড ও বেলিলিয়াস রোডের সারাই চলছে জোরকদমে। যদিও আরও কয়েকটি রাস্তার মেরামতির কাজ শুরু করার জন্য এখনও অর্থনৈতিক অনুমোদনের অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

শহরবাসীর কেনাকাটা সহজ করতে পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর চালু করতে চলেছে ‘শপিং স্পেশ্যাল’ বাস পরিষেবা। দুর্গাপুজোর প্রায় ১৫ দিন আগে থেকেই এই বিশেষ পরিষেবা চালু হবে।

শনিবার ও রবিবার-সহ ছুটির দিনে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। মূলত কেনাকাটার ভিড়ে যাত্রীদের বাড়ি ফেরার দুর্ভোগ কমাতেই এই উদ্যোগ। এছাড়াও পঞ্চমী থেকে নবমী পর্যন্ত চলবে বিশেষ নাইট বাস পরিষেবা।

পুজোর কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল হপিং, নাগরিকদের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, তার দায়িত্ব নিচ্ছে প্রশাসন।


```