Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ দুর্নীতি মামলায় চাপ বাড়ল মানিকের! বিধায়কের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনুমোদন রাজ্যপালের

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনুমোদন দিলেন রাজ্যপাল। ইতিমধ্যেই রাজভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানানো হয়েছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় চাপ বাড়ল মানিকের! বিধায়কের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনুমোদন রাজ্যপালের

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 November 2025 08:58

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনুমোদন দিলেন রাজ্যপাল। ইতিমধ্যেই রাজভবনের (Rajbhavan) তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানানো হয়েছে। চার্জশিট তৈরি হলেও বিধায়কের বিরুদ্ধে চার্জগঠন থমকে ছিল, সিবিআই এই অনুমোদনের অপেক্ষাতেই ছিল, অবশেষে তা মিলল।

গত ৩ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এছাড়াও পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধেও ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যপালের অনুমোদন না থাকায় চার্জগঠন সম্ভব হয়নি। রাজভবনের তরফে করা পোস্টে জানানো হয়েছে, এই দু'জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।

নিয়ম মোতাবেক, কোনও সরকারি পদাধিকারীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে রাজভবনের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কারণ, সরকারি পদে থাকা অবস্থায় কোনও অপরাধের অভিযোগের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু করতে সাংবিধানিক অনুমোদন লাগে। মানিক ভট্টাচার্য তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, রত্না ছিলেন পর্ষদের সচিব। এই চার্জশিটে বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর নামও রয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে পর্ষদের সভাপতির পদ হারান মানিক ভট্টাচার্য। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন জেলে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত মানিক। রত্না চক্রবর্তী বাগচী এবং বিভাস অধিকারীকেও একাধিকবার তলব করেছে সিবিআই।

কয়েক মাস আগে নয়ডা থেকে বিভাস অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি ভুয়ো অফিস খুলে প্রতারণা করছিলেন- যার নাম রাখা হয়েছিল ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন। ওই মামলায় বিভাসের ছেলে অর্ঘ্য অধিকারী-সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়। কয়েকমাস আগেই জামিনে মুক্ত হয়েছেন মানিক ভট্টাচার্য।

মানিকের গ্রেফতারির পর পরেই ইডি আধিকারিকেরা উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন। সেই ফ্ল্যাটের সঙ্গে বিভাসের যোগ রয়েছে বলে দাবি করেছিল ইডি। তল্লাশি অভিযানের পর সেই ফ্ল্যাট সিলও করে দেওয়া হয়। তার আগে বীরভূমে বিভাসের বাড়ি এবং আশ্রমে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। 


```