Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইডির করা মামলা থেকে অব্যাহতি চাই! সপরিবারে হাইকোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য

গত বছর সেপ্টেম্বর মাসে টানা ২৩ মাস জেল খাটার পর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান মানিক ভট্টাচার্য। 

ইডির করা মামলা থেকে অব্যাহতি চাই! সপরিবারে হাইকোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য

মানিক ভট্টাচার্য

শেষ আপডেট: 26 May 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: ইডির (ED) দায়ের করা প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলা থেকে অব্যাহতি চান মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আর সেই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দারস্থ হয়েছেন তিনি। শুধু মানিক ভট্টাচার্য নন, স্ত্রী এবং ছেলেও একই আর্জি জানিয়েছে।

প্রথমে সপরিবারে নিম্ন আদালতে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তবে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করেন মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক। তাঁদের বক্তব্য, ইডির দায়ের করা মামলা ভিত্তিহীন। তাই এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। 

 

গত বছর সেপ্টেম্বর মাসে টানা ২৩ মাস জেল খাটার পর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান মানিক ভট্টাচার্য। তবে জামিনের জন্য কয়েকটি শর্ত মানতে হচ্ছে তাঁকে। আদালত জানিয়েছে, মানিকের পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। প্রমাণ লোপাটের কোনও চেষ্টা করা যাবে না। দুর্নীতিমুলক কোনও কাজ করা যাবে না, এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।

২০২২ সালের ১১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজত শেষ হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন পলাশীপাড়ার বিধায়ক। অবশেষে ২৩ মাস পরে জামিন পান তিনি। নিয়োগ মামলায় মানিকের স্ত্রী এবং ছেলেকেও হেফাজতে নিয়েছিল ইডি। হাইকোর্ট পরে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সৌভিক। 
 


```