Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধার, কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে ১

১২০ রাউন্ড কার্তুজ-সহ (cartridges) এক ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF)। রোববার বিকেলে ধর্মতলা বাসস্ট্যান্ড (Dharmatala Bus Stand) থেকে তাঁকে আটক (Detained) করা হয়।

ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধার, কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে ১

গ্রেফতার যুবক

শেষ আপডেট: 25 May 2025 18:38

দ্য ওয়াল ব্যুরো: ১২০ রাউন্ড কার্তুজ-সহ (cartridges) এক যুবককে আটক করল কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF)। রোববার বিকেলে ধর্মতলা বাসস্ট্যান্ড (Dharmatala Bus Stand) থেকে তাঁকে আটক (Detained) করা হয়।

ওই যুবকের কাছ থেকে মেচেদার একটি টিকিট উদ্ধার হয়েছে। পুলিশ মনে করছে, বাসে করেই তিনি কলকাতায় এসেছিলেন। যদিও কোথা থেকে কী উদ্দেশ্যে কার্তুজ আনা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। আটক যুবককে গ্রেফতার করে সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল। সেই মতো ধর্মতলা বাস স্ট্যান্ডে সাদা পোশাকে অপেক্ষা করা হচ্ছিল। যুবক বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই হাতেনাতে ধরা হয় তাঁকে। এর আগে, শিয়ালদা বৈঠকখানা বাজারে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। ভিন্ রাজ্য থেকে অস্ত্র আনা হচ্ছিল সেই সময়। কিন্তু এদিন যে যুবককে পাকড়াও করা হয়েছে, তিনি রাজ্যেরই জেলা থেকে এসেছেন।

যুবকের নাম রামকৃষ্ণ মাইতি। তিনি বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে যে ছবি এসেছে, তাতে দেখা যায়, রামকৃষ্ণকে চারিদিক থেকে ঘিরে রেখে কাগজপত্রে সই করানো হচ্ছে। পুলিশ জানিয়েছে সবটাই গ্রেফতারির প্রক্রিয়া।

কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মতোই এদিন ধর্মতলা বাস স্ট্যান্ডে সাদা পোশাকে অপেক্ষা করছিলেন তদন্তকারীরা। যুবক বাস থেকে নামতেই অস্ত্র সমেত হাতেনাতে ধরা পড়েন।

বস্তুত, এর আগে শিয়ালদহের বৈঠকখানা বাজারে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। অন্য রাজ্য থেকে অস্ত্র আনা হচ্ছিল সেই সময়। কিন্তু এবার জালে বাংলারই বাসিন্দা।
 


```