Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলোচনা কী নিয়ে, চাকরিহারা শিক্ষকদের ঠিক 'ফরম্যাটে' চিঠি লিখতে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য

রোববার সেই চিঠি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, তিনি একটা চিঠি পেয়েছেন ঠিকই, কিন্তু নতুন করে কেন আলোচনায় বসতে চাইছেন শিক্ষকরা (SSC Job Deprived Teachers), সেটা তাতে উল্লেখ করা নেই।

আলোচনা কী নিয়ে, চাকরিহারা শিক্ষকদের ঠিক 'ফরম্যাটে' চিঠি লিখতে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শেষ আপডেট: 25 May 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের রায়ের (Supreme Court) প্রেক্ষিতে রাজ্য সরকার (State Government) কীভাবে তাঁদের স্থায়ী ভাবে চাকরির সুযোগ করে দিতে পারে, তা নিয়ে আলোচনায় বসতে চেয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি দিয়েছিল 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'। রোববার সেই চিঠি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, তিনি একটা চিঠি পেয়েছেন ঠিকই, কিন্তু নতুন করে কেন আলোচনায় বসতে চাইছেন শিক্ষকরা (SSC Job Deprived Teachers), সেটা তাতে উল্লেখ করা নেই।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে মূল‍ত তিনটি বিষয়ে আলোচনার কথা বলেন চাকরিহারারা--

  • সুপ্রিম কোর্টের রায়ের পরে রাজ্য যে রিভিউ পিটিশন করেছে, তাতে কোন কোন পয়েন্ট উল্লেখ করা হয়েছে।
  • সুপ্রিম কোর্ট যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল, তা কোন পর্যায়ে আছে।
  • যদি কোনও ভাবে পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) খারিজ হয়ে যায়, সে ক্ষেত্রে এই চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আর কী উপায় থাকতে পারে

রোববার ওই চিঠির ব্যাপারে ব্রাত্য জানান, "একটা চিঠি পেয়েছি। কিন্তু কেন বসতে চাওয়া হয়েছে সেই চিঠিতে কোনও উল্লেখ নেই। আরও দু-আড়াই হাজার শিক্ষক আছেন, যারা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করছেন। চাকরিহারা শিক্ষকদের সেই অংশ আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছেন, সরকারের উপর ভরসা রাখছেন। আবার একটা অংশ আছে, যারা কোনও চিঠি দেননি"

শিক্ষামন্ত্রী বলেন, তিনি এবং সরকার এই তিনপক্ষের উপরই সহানুভূতিশীল। বলেন, "আমি একাধিক বার আলোচনায় বসেছি। সরকার সহযোগিতা করতে চাইছে। যদি চাকরিহারারা বসতে চান তাহলে কী নিয়ে আলোচনা করতে চাইছেন নির্দিষ্ট করে উল্লেখ করে চিঠি লিখুন। আগামিকাল (সোমবার) দফতরের পক্ষ থেকে নিশ্চয়ই যোগাযোগ করবে।"


```